Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Imran Khan : ১৮ মার্চ হাজিরা দেবে ইমরান খান, নিজেই আদালতে জানালেন পিটিআই প্রধান

Imran Khan
Imran Khan

 

লাহোর, ১৫ মার্চ :তোষাখানা মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারির জন্য মঙ্গলবারই ইসলামাবাদ থেকে লাহোরে হাজির হয়েছিল পুলিশ । কিন্তু পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ির কাছেও ঘেঁষতে পারেনি তারা। তবে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী এবার নিজেই আদালতে হাজিরা দেওয়ার কথা জানালেন । লাহোর হাইকোর্টে চিঠি দিয়ে আগামী ১৮ মার্চ আদালতে হাজিরা দেবেন বলে জানান তিনি।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা নিয়ে উত্তাল লাহোর। ৮ ঘণ্টার অভিযানেও গতকাল গ্রেফতার করা গেল না ইমরান খান-কে। কারণ গোটা এলাকা ঘিরে রাখে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মী-সমর্থকরা। ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মী-সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস ছোড়ে। ইমরানের বাড়ির ভিতর লক্ষ্য করেও কাঁদানে গ্যাস ছোড়া হয় বলে অভিযোগ। এই পরিস্থিতিতে এবার নিজেই আদালতে হাজিরা দেওয়ার কথা জানালেন ইমরান খান। লাহোর হাইকোর্টে চিঠি দিয়ে আগামী ১৮ মার্চ আদালতে হাজিরা দেবেন বলে জানান তিনি।

বুধবার সকালেই লাহোর হাইকোর্ট বারের প্রেসিডেন্টকে চিঠি লেখেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান। সেই চিঠিতে তিনি লেখেন, আগামী ১৮ মার্চ তিনি তোশাখানা মামলায় আদালতে হাজিরা দেবেন।

মঙ্গলবারই ইমরান খান জানান, গ্রেফতারির জন্য় তিনি মানসিকভাবে প্রস্তুত। তিনি বলেন, আমি মানসিকভাবে প্রস্তুত কারণ বাইরে বিশাল বাহিনী এসেছে। শুধুমাত্র পুলিশ নয়, রেঞ্জাররাও এসেছে যা সেনাবাহিনীর অংশ। মনে হচ্ছে যেন পাকিস্তানের সবথেকে বড় সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে।

এদিকে, দলনেতার গ্রেফতারি পরোয়ানা নিয়ে পিটিআই ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হলে প্রধান বিচারপতি বুধবার শুনানির দিন ধার্য করেছেন। যদিও পিটিআই এদিনই জরুরি ভিত্তিতে শুনানির দাবি তুলেছিল। কিন্তু, সেই আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি আমির ফারুক।


You might also like!