
লাহোর, ৪ এপ্রিল : তিনটি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিটিআই প্রধান ইমরান খানকে স্বস্তি দিল লাহোরের সন্ত্রাস-বিরোধী আদালত (এটিসি)। অগ্নিসংযোগ, পুলিশের বিরুদ্ধে হিংসা ও ভাঙচুর এবং জিলে শাহ হত্যা সংক্রান্ত তিনটি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছে লাহোরের এটিসি আদালত। এই তিনটি মামলায় আগামী ১৩ এপ্রিল পর্যন্ত ইমরান খানকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করা হয়েছে।
মঙ্গলবার কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে এটিসি আদালতে পেশ করা হয় ইমরান খানকে। তিনি অবশ্য ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়েছিলেন, তা সত্ত্বেও ইমরান খানকে এদিন সশরীরে হাজিরা দিতে হয়। এদিন তিনটি মামলায় ইমরান খানকে অন্তর্বর্তী জামিন প্রদান করেছে লাহোরের সন্ত্রাস-বিরোধী আদালত (এটিসি)।
