Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

International News:দেশের সেনাবাহিনী সম্পর্কে বিস্ফোরক ইমরান

Imran is explosive about the country's army
Imran is explosive about the country's army

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাকিস্তান এখন নানা দিক থেকে গভীর সঙ্কটে। একেই দেশের অর্থনীতি তলানিতে, তারমধ্যে দেশের আভ্যন্তরীণ রাজনীতির হল খুব খারাপ। গণতন্ত্র নেই বললেই চলে। সেই অবস্থায় পাকিস্থানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বোমা ফাটালেন। পাকিস্তানের রাজনীতিতে সেনাপ্রধানই সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলে দাবি করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বিরোধীদলীয় এই নেতার অভিযোগ, তিনি যাতে ক্ষমতায় ফিরতে না পারেন তাই সেনাবাহিনী দেশটির ‘দুর্নীতিগ্রস্ত মাফিয়াদের’ পক্ষ নিয়েছে। তাঁর এই সমালোচনায় ক্ষুব্ধ সেনা প্রধান।

  সম্প্রতি লাহোরে দলীয় সমর্থকদের উদ্দেশে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান এসব কথা বলেন। একই সঙ্গে তিনি তার দলীয় সমর্থকদের দেশের সর্বোচ্চ আদালতের পাশে থাকারও আহ্বান জানান। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতৃত্বাধীন জোট সরকার দেশটির ইলেকট্রনিক মিডিয়ায় ইমরান খানের বক্তব্য প্রচারে ‘অঘোষিত নিষেধাজ্ঞা’ দিয়েছে। এ নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারের কঠোর সমালোচনা করেন তিনি। তিনি বলেন,সুপ্রিম কোর্টকে উপেক্ষা করেছে বর্তমান সরকার ও সেনা প্রধান। এটা দেশের গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এই বিষয়ে দলমত নির্বিশেষ সকলকে এগিয়ে আসতে হবে।


You might also like!