Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Imran Khan:জেল থেকেই সরকার গড়ার আত্মবিশ্বাস ইমরানের

Imran Khan
Imran Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জেলবন্দি, নির্বাচনে লড়তে পারছেন না। তাও সরকার গড়ার দৌড়ে এগিয়ে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। ফল ঘোষণার আগেই তাই  জয়ের উচ্ছ্বাস প্রাক্তন প্রধানমন্ত্রীর গলায়। জয় নিশ্চিত, এই দাবি করে ইমরান বলেন, “সাধারণ মানুষ তাদের মত জানিয়েছেন। আমাদের দলকে জয়ী করার জন্যই বিপুল সংখ্যক মানুষ এসে ভোট দিয়েছেন।”

ব্যাপক নাশকতার মধ্যেই বৃহস্পতিবার ভোট হয়েছে পাকিস্তানে। অশান্তি এড়াতে দেশজুড়ে মোবাইল পরিষেবা বন্ধ রেখেছিল প্রশাসন। তার জেরেই ব্যাহত হয়েছে ভোট গণনার প্রক্রিয়া, এমনটাই দাবি করেছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রক। গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন সাংসদ ব্র্যাড শেরমান। তিনি বলেন, নির্বাচনের ফল ঘোষণা করতে পাকিস্তান যেন অহেতুক দেরি না করে। সংবাদমাধ্যমও যেন স্বচ্ছভাবে নির্বাচনের ফলাফল প্রকাশের স্বাধীনতা পায়। 

শুক্রবার ভোরবেলা ফল প্রকাশের ঘোষণা শুরু করে পাকিস্তানের নির্বাচন কমিশন। তার পরেই দেখা যায়, একাধিক আসনে জিতেছেন পিটিআই প্রার্থীরা। দলের নেতা ওমর আয়ুব খান সাফ জানিয়ে দেন, তাঁদের সমর্থিত নির্দল প্রার্থীরাই পরের সরকার গড়তে পারবেন। যদিও একজিট পোলে নওয়াজ শরিফের দলকেই এগিয়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু ভোটগণনা শুরু হতেই দেখা যায়, দৌড়ে সবার আগে রয়েছেন নির্দল প্রার্থীরা। তাঁদের অধিকাংশকেই সমর্থন করেছে পিটিআই। 

ক্রমাগত হিংসার জেরে নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি উঠেছিল একাধিক শিবিরের তরফে। সেই নিয়ে নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসে পাকিস্তানের নির্বাচন কমিশন। সীমান্তের প্রদেশগুলোতে লাগাতার হিংসা সত্ত্বেও নির্বাচন পিছোতে নারাজ ছিল কমিশন। কিন্তু পিটিআইয়ের দাবি, সন্ত্রাসের রক্তচক্ষু উপেক্ষা করেই ভোট দিয়েছেন সাধারণ মানুষ।

You might also like!