Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Business

3 months ago

Gold Rate Today: সোমবার দেশীয় বাজারে সামান্য কমেছে সোনার দর

Gold Rate Today in India
Gold Rate Today in India

 

মুম্বই, ১৬ ফেব্রুয়ারি  : দেশীয় বাজারে সোমবার সামান্য কমেছে সোনার দর। সোনার পাশাপাশি রুপোর দামে উল্লেখযোগ্য প্রতি কেজি ৭,০০০ টাকা পর্যন্ত কমেছে। সোমবার দেশীয় সোনার বাজারে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৫৭ হাজার ৭৪০ টাকা থেকে ১ লক্ষ ৫৭ হাজার ৮৯০ টাকায় লেনদেন হচ্ছে। একইভাবে, ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪৪ হাজার ৫৯০ টাকা থেকে ১ লক্ষ ৪৪ হাজার ৭৪০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে রুপোর দামে কেজি প্রতি প্রায় ৭,০০০ টাকার কমে গিয়েছে। সোমবার দিল্লির বাজারে রুপোর দাম প্রতি প্রায় ২ লক্ষ ৬৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।

এদিকে, সোমবার দিল্লিতে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৭ হাজার ৮৯০ টাকা ও ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রাম দাম ১ লক্ষ ৪৪ হাজার ৭৪০ টাকা। মুম্বইতে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৭ হাজার ৭৪০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৪ হাজার ৫৯০ টাকা। আহমেদাবাদে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৭ হাজার ৭৯০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৪ হাজার, ৬৪০ টাকা। চেন্নাইতে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৭ হাজার ৭৪০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৪ হাজার ৫৯০ টাকা।

কলকাতায় প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৭ হাজার ৭৪০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৪ হাজার ৫৯০ টাকা। ভোপালে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৭ হাজার ৭৯০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৪ হাজার ৬৪০ টাকা। লখনউয়ে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৭ হাজার ৮৯০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৪ হাজার ৭৪০ টাকা। পাটনায় প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৭ হাজার ৭৯০ টাকা ও ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৪ হাজার ৬৪০ টাকা। জয়পুরে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৭ হাজার ৮৯০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৪ হাজার ৭৪০ টাকা।

উল্লেখ্য, সোনা-রুপোর দাম একাধিক বিষয়ের উপর নির্ভর করে। এগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল আন্তর্জাতিক বাজার, ট্রেড সম্পর্ক, শুল্ক, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, ইকুইটি, বন্ড, মার্কিন ডলার -সহ একাধিক মার্কেট এবং বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির হার। এই বিষয়গুলির জেরে সোনার দামে ওঠানামা দেখা যায়।

You might also like!