Breaking News
 
CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান?

 

Donald Trump: ইরানকে বিশ্বাস করি না, সংঘাতের মধ্যেই বললেন ডোনাল্ড ট্রাম্প

Donald Trump
Donald Trump

 

ওয়াশিংটন, ২৫ মার্চ : পশ্চিম এশিয়ায় সাড়ে তিন সপ্তাহ ধরে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। ইরানের সঙ্গে সংঘর্ষ চলছে আমেরিকা এবং ইজরায়েলের। আক্রমণ এবং প্রতি আক্রমণের মাঝেই সোমবার ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা শুরু হয়েছে। এবার ট্রাম্প জানালেন, "তাঁরা (ইরান) যে আমাদের সঙ্গে কথা বলছে এবং যুক্তিসঙ্গত কথা বলছে, সেটাই আসল কথা। এর শুরুটা হয় এই দিয়ে যে: তাঁদের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। তাঁরা রাজি হয়েছে যে, তাদের কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না।" ট্রাম্প কী ইরানকে বিশ্বাস করেন? এই প্রশ্নের আমেরিকার প্রেসিডেন্ট বলেন, "আমি কাউকে বিশ্বাস করি না। আপনি বিশ্বাসের কথা বলছেন কেন? তোমার কি মনে হয় আমি ওদের বিশ্বাস করি? আমি ওদের বিশ্বাস করি না।"

চলমান পশ্চিম এশিয়া সংঘাতের মধ্যে ইরানের সঙ্গে আলোচনা কেন করছেন? এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, "কারণ তাঁরা একটি চুক্তি করতে যাচ্ছে। তাঁরা গতকাল আমাদের একটি উপহার দিয়েছে এবং সেটি এসে পৌঁছেছে। এটি ছিল বিপুল পরিমাণ অর্থের একটি বিশাল উপহার। এর মূল্য ছিল অনেক বেশি এবং তাঁরা এটি আমাদের দিয়েছে এবং তারা বলেছিল যে তাঁরা দেবে। এর দ্বারা আমি একটিই জিনিস বুঝেছি: যে আমরা সঠিক মানুষজনের সঙ্গেই আলোচনা করছি। এটি তেল ও গ্যাস সম্পর্কিত ছিল।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…