Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Hindu temple attacked in Canada :কানাডায় হিন্দু মন্দিরে হামলা, দেওয়ালে লেখা হল ভারত বিরোধী স্লোগান

Hindu temple attacked in Canada
Hindu temple attacked in Canada

 

অটোয়া, ৬ এপ্রিল  : কানাডার হিন্দু মন্দিরে হামলা। জানা গিয়েছে, বুধবার রাতের অন্ধকারে মন্দিরে ভাংচুর চালানো হয়েছে। কানাডার অন্টারিওর ওই মন্দিরের দেওয়ালে কালো রং দিয়ে একাধিক ভারত বিরোধী স্লোগানও লেখা হয়। প্রসঙ্গত, জানুয়ারি মাসেই কানাডার আরেকটি মন্দিরে এহেন আক্রমণের ঘটনা ঘটেছিল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যেই এই হামলা।

উইন্ডসর পুলিশের তরফে জানা গিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত বারোটা নাগাদ দুই আততায়ী মন্দিরে আসে। কালো কাপড়ে মুখ ঢাকা ছিল তাদের। একজন এসে মন্দিরে ভাংচুর চালায়, সেই সময় অপর ব্যক্তি চারদিকে নজর রাখছিল। ভাংচুরের পর মন্দিরের দেওয়ালে কালো রং দিয়ে ভারত বিরোধী স্লোগান লিখে দেয় তারা। সমস্ত কাজ সেরে অন্ধকারেই পালিয়ে যায় দুই আততায়ী। মন্দিরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে গোটা বিষয়টি। তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ‘হিন্দুস্তান মুর্দাবাদ’, ‘মোদীকে জঙ্গি আখ্যা দেওয়া হোক’-এহেন স্লোগান লিখেছে দুই আততায়ী। ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আততায়ীদের ধরতে মন্দিরের এলাকার সমস্ত বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

You might also like!