Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Pakistan : পাকিস্তানে খুন হলেন নামী হিন্দু চিকিৎসক, গ্রেফতার গাড়ির চালক

Hindu doctor killed in Pakistan, car driver arrested
Hindu doctor killed in Pakistan, car driver arrested

 

ইসলামাবাদ, ৯ মার্চ  : পাকিস্তানে নিজের গাড়ির চালকের হাতে খুন হলেন এক হিন্দু চিকিৎসক । তিনি পাকিস্তানের হায়দরাবাদের নামী চিকিৎসক। সেই হিন্দু চিকিৎসককেই গলা কেটে হত্যার অভিযোগ উঠল তাঁরই গাড়ির চালকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে সেদেশের পুলিশ। ঘটনায় শোরগোল পড়ে যায় হায়দরাবাদ শহরে। হিন্দু চিকিৎসকের হত্যার ঘটনার নিন্দা করেছেন পাকিস্তানের সংখ্যালঘু বিষয়ক প্রাদেশিক মন্ত্রী গিয়ান চাঁদ এসরানি ।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ওই হত্যাকাণ্ড ঘটেছে। ধরম দেব রাঠি শহরের নামী চর্মরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকের রাধুনি জানিয়েছেন, গাড়িতে বাড়ি ফেরার সময় চিকিৎসক এবং চালকের মধ্যে একটি বিষয়ে তীব্র বচসা হয়। তখনই মেজাজ হারিয়ে ছুরি নিয়ে চিকিৎসকের উপর হামলা চালায় অভিযুক্ত। চিকিৎসককে গলা কেটে হত্যা করে সে। ঘটনার পরেই পালিয়ে যায় চিকিৎসকের গাড়ি নিয়েই পালিয়ে যায় চালক। পরে খয়েরপুরের বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে নামী চিকিৎসকের মৃত্যুতে শোরগোল পড়ে যায় হায়দরাবাদ শহরে। পাকিস্তানের সংখ্যালঘু বিষয়ক প্রাদেশিক মন্ত্রী গিয়ান চাঁদ এসরানি ঘটনার নিন্দা করেন। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করায় প্রশংসা করেন পুলিশের। পাকিস্তান পিপলস পার্টির মহিলা শাখার নেত্রী ফারিয়াল তলপুর ঘটনার নিন্দা করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ফারিয়াল বলেন, “হিন্দু সম্প্রদায়ের হোলি উৎসবের মাঝে এই হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না।”

You might also like!