Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Mexico: মধ্য মেক্সিকোর একটি বারে বন্দুকবাজদের হামলায় মৃত ১০, আহত ৫

Gun man attacked in a bar in Mexico
Gun man attacked in a bar in Mexico

 

মেক্সিকো সিটি, ১৩ মার্চ  : বন্দুকবাজদের হামলায় মেক্সিকোর একটি বারে ১০ জন মারা গিয়েছেন। এই ঘটনায় ৫ জন আহত হয়েছেন। রবিবার ঘটনাটি ঘটেছে মেক্সিকোর মধ্যাঞ্চলের স্টেট গুয়ানাহুয়াতো। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসারে, স্থানীয় সময় শনিবার মাঝরাত নাগাদ গুলি চালনার এই ঘটনাটি ঘটেছে। সেদিন এল এস্তাদিও বারে হাতিয়ার সমেত একদল দুষ্কৃতী প্রবেশ করে এনং গুলি ছুড়তে আরম্ভ করে গ্রাহক ও কর্মীদের লক্ষ্য করে। উল্লেখ্য, ওই বারটি হাইওয়ের উপর সেলায়া এবং কুয়েরেটারো যাওয়ার সংযোগস্থল অবস্থিত।

এই হামলার ঘটনায় মৃত ১০ ব্যক্তির মধ্যে ৭ জন পুরুষ এবং ৩ জন মহিলা রয়েছে। মেক্সিকোর গুয়ানাহুয়াতো সমৃদ্ধশালী শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। এছাড়া, এখানে বেশ কয়েকটি জনপ্রিয় বার রয়েছে। পর্যটকদের কাছে এই অঞ্চল বেশ জনপ্রিয়। তবে এই অঞ্চল সেদেশের অন্যতম রক্তক্ষয়ী স্টেট হিসেবে পরিচিত। সান্তা রোজা ডে লিমা এবং হালিসিকো নুয়েভা জেনেব়্যাকশন, এই দুই গোষ্ঠীর মধ্যে এলাকার দখল নিয়ে মাঝেমধ্যেই লড়াই বাঁধে। মাদক পাচার ও জ্বালানি চুরি করে থাকে এই দুই গোষ্ঠী।

You might also like!