Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

4 months ago

Gilgit Baltistan elections 2026: পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গিলগিট-বালটিস্তান, ভোটের ময়দানে জঙ্গিদের নামিয়ে বিতর্কে মুনির

Gilgit Baltistan elections 2026
Gilgit Baltistan elections 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পাকিস্তান-শাসিত গিলগিট-বালটিস্তানে নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় মানুষের অসন্তোষ বাড়তে থাকায় নির্বাচনে অপ্রত্যাশিত ফলের আশঙ্কা করছে ইসলামাবাদ। অভিযোগ, সেই কারণেই ব্যাপক দমন-পীড়নের পাশাপাশি নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলিকে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

আগামী ৭ জুন গিলগিট-বালটিস্তানে হতে চলেছে নির্বাচন। কোনওভাবে নির্বাচনের ফল যাতে বিরুদ্ধে না যায়, তার জন্য সেখানকার সমস্ত বিরোধী নেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়েছে। নির্বাচন থেকে সরানো হয়েছে তাঁদের। গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এমন কিছু রাজনৈতিক দল যারা আদতে সন্ত্রাসবাদী সংগঠন। যেমন, ১৯৯৭ সালে সন্ত্রাসবিরোধী আইনে পাকিস্তানে নিষিদ্ধ তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)। এবারের নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে এরা প্রতিদ্বন্দ্বিতা করছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের দাবি, পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলিকে ঘুরপথে নির্বাচনী লড়াইয়ে নামানোর ঘটনা এই প্রথমবার নয়। এর আগে লস্কর-ই-তইবাকে ‘মিল্লি মুসলিম লিগ’ নামে রাজনৈতিক দল হিসাবে নির্বাচন লড়ার সুযোগ দেওয়া হয়েছিল। এখানেও সেই একইপন্থা ব্যবহার করে সেনার তরফে টিএলপি-কে ব্যবহার করা হচ্ছে।

কিন্তু কেন গিলগিট-বালটিস্তানে এই দমন-পীড়ন পাক সেনার। আসলে পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত এই অঞ্চল দীর্ঘদিন ধরে পাক শাসনের বিরুদ্ধে সরব। অতীতে বহুবার পাক সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠতে দেখা গিয়েছে এখানকার সাধারণ মানুষকে। পরিস্থিতিতে লাগাম টানতে দফায় দফায় বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ মানুষের উপর দমন-পীড়নের অভিযোগ উঠেছে সেনার বিরুদ্ধে। এখানে পাক সেনার মূল টার্গেট পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এই দলের কার্যত সমস্ত শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়নি তাঁদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে সেনা। অর্থাৎ এই অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় সেনা ও জঙ্গিকে ব্যবহার করে নির্বাচনকে নিজের দখলে আনতে কোমর বেঁধে নেমে পড়েছেন সেনাপ্রধান আসিম মুনির।

জানা যাচ্ছে, বিরোধী নেতাদের দমন করার পাশাপাশি সেনাবাহিনী আরেকটি কৌশল অবলম্বন করেছে, তা হল তাদের পছন্দের প্রার্থীদের দাঁড় করানো। এখানে ৪০৩ জন প্রার্থীর মধ্যে ২৭২ জন নির্দল। এই প্রার্থীদের বেশিরভাগই সরকারের হাতের পুতুল, যারা প্রশাসন ও সরকারি ব্যবস্থার পূর্ণ সমর্থনপুষ্ট। এই প্রার্থীরা যাতে জনসমর্থন তার জন্য ঢালাও প্রচার চালানো হচ্ছে।

You might also like!