
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ আসনের ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ভেঙ্গে পড়ল। শুরু হয়েছে উদ্ধারকাজ। বিমানটিতে ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য ছিলেন।
সূত্রে খবর, পোখারা থেকে কাঠমান্ডু যাচ্ছিল ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি। কাস্কি জেলার কাছে সেটি ভেঙে পড়ে।পর্যন্ত অন্তত ১৩টি দেহ উদ্ধার করা হয়েছে। বিমান সংস্থার মুখপাত্র সুদর্শন বারতৌলা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘‘কেন বিমানটি ভেঙে পড়ল, জানি না। কেউ জীবিত রয়েছেন কি না, তা-ও বলতে পারছি না। ভেঙে পড়া মাত্রই বিমানটিতে আগুন ধরে যায়। উদ্ধারকার্য শুরু হয়েছে। আগুন নেভানোরও কাজ চলছে।’’ স্থানীয় সূত্রে খবর, কারও বেঁচে থাকার আশা ক্ষীণ।
