Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Dad Gets Daughter's Name Tattooed 667 Times:মেয়ের নামে শরীরে ট্যাটু গড়ে বিশ্ব রেকর্ড বাবার

Father Creates World Record By Getting His Daughter's Name Tattooed 667 Times
Father Creates World Record By Getting His Daughter's Name Tattooed 667 Times

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কত ধরনের অদ্ভুত রেকর্ড প্রতিদিন ভাঙা-গড়া হচ্ছে তা আঁচ করা বেশ কঠিন। মার্ক ওয়েন ইভান্স (৪৯) নামে যুক্তরাজ্যের এক নাগরিক তাঁর পিঠে এবং দুই উরুতে ৬৬৭ বার মেয়ের নাম (লুসি) লিখে ট্যাটু করেছেন। আর তাতেই তিনি শরীরে সবচেয়ে বেশি ট্যাটু করে দ্বিতীয়বারের মতো বিশ্ব রেকর্ড গড়ার তকমা পেয়ে গেছেন। এতে তিনি ২০২০ সালে হারানো সাম্রাজ্য আবার ফিরে পেয়েছেন। এমন খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রকাশিত এক সংবাদের বরাতে এনডিটিভি জানায়, মিঃ ইভান্স তাঁর মেয়ের নাম ৬৬৭ বার ট্যাটু করে বিশ্বরেকর্ড করেছেন। পুনরায় তাঁর জায়গা ফিরে পাওয়ার জন্য আমরা তাঁকে অভিনন্দন জানাই। 

মিঃ ইভান্স জানান, রেকর্ডটি পুনরুদ্ধার করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। ২০১৭ সালে এই রেকর্ডটি করার পর ২০২০ সালেই সেটি হারিয়ে ফেলি। এখন আবার রেকর্ডটি করতে পেরে আমি খুবই আনন্দিত। ওয়েন ইভান্স আরও জানান, আমি পিঠের খুব বেশি জায়গা না নিয়ে দুই উরুতে ২০০ করে ৪০০ ট্যাটু করেছি। বাকিগুলো পিঠের উপরের অংশে করেছি। এই রেকর্ডটি আমার মেয়েকে উৎসর্গ করছি। 

ইভান্সের পিঠে ট্যাটু করার কাজটি করেছে ওয়েলস শহরের ডেক্সটারিটি রেক্সহ্যাম নামে এক ট্যাটু দোকানের দুইজন ট্যাটু শিল্পী। ট্যাটুটি করতে তাঁদের প্রায় দুই ঘণ্টার মতো সময় লেগেছে। 

উল্লেখ্য, মার্ক ইভান্স ২০১৭ সালে ২৬৭ বার মেয়ের নাম ট্যাটু করে শরীরে সবচেয়ে বেশি ট্যাটু করার রেকর্ডটি করেছিলেন। যদিও তিনি সেটা ৩ বছরের বেশি নিজের করে রাখতে পারেনি। ২০২০ সালেই তিনি সে রেকর্ডটি হারিয়েছিলেন মার্কিন নাগরিক ডিড্রা ভিজিলের কাছে। যিনি নিজের নাম ৩০০ বার ট্যাটু করে বিশ্ব রেকর্ড করেছিলেন।

You might also like!