International

2 years ago

Yuvraj-Blinken meeting:সৌদি আরবের মানবাধিকার ইস্যুতে গুরুত্বারোপ

Anthony Blinken and Yuvraj Salman in a private meeting
Anthony Blinken and Yuvraj Salman in a private meeting

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়টি তুলে ধরেছেন সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এ কথা বলেছেন। গত মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত হয়।

নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেন, ‘তাঁরা আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে উন্মুক্ত ও খোলামনে আলোচনা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী সাধারণ মানবাধিকার পরিস্থিতি এবং নির্দিষ্ট কিছু বিষয়ও বৈঠকে তুলে ধরেছেন।’প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট এ বৈঠক হয়। এতে সুদান থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সৌদি আরবের সহযোগিতা, ইয়েমেনে রাজনৈতিক সংলাপের প্রয়োজনীয়তা ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনার মতো বিষয়গুলো স্থান পায়।

জ্বালানি ও প্রতিরক্ষা খাতকে প্রাধান্য দিয়ে সৌদি আরবের সঙ্গে কয়েক দশক ধরে গুরুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলেছে যুক্তরাষ্ট্র। তবে ২০১৮ সালে ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগিকে সৌদি গোয়েন্দারা হত্যা করলে দুই দেশের সম্পর্কে বড় ধরনের টানাপোড়েনের সৃষ্টি হয়। এমন পরিস্থিতে তিন দিনের সফরে জেদ্দা গেলেন ব্লিঙ্কেন।বিশ্বের সবচেয়ে বেশি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালালে আকাশচুম্বী তেলের দামের লাগাম টেনে ধরতে সৌদি আরব সহযোগিতা করতে অস্বীকার করায় হতাশ হয় ওয়াশিংটন।

এদিকে গতকাল বুধবার সৌদিতে আরবে উপসাগরীয় অঞ্চলের (জিসিসি) দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার কথা ছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর।


You might also like!