International

2 years ago

Earthquake felt in China :পূর্ব চিনের শানডংয়ে ৫.৫ তীব্রতার ভূমিকম্প, আহত কমপক্ষে ২১ জন

Earthquake felt in China
Earthquake felt in China

 

বেজিং, ৬ আগস্ট : জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব চিনের শানডং প্রদেশ। স্থানীয় সময় অনুযায়ী রবিবার ভোররাত ২.৩৩ মিনিট নাগাদ শানডং প্রদেশের দেঝো শহরে ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পে কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। চিনের স্টেট কাউন্সিলের ভূমিকম্প ত্রাণ সদর দফতরের কার্যালয় এবং জরুরী ব্যবস্থাপনা মন্ত্রক ভূমিকম্পের পর লেভেল-৪ জরুরী প্রতিক্রিয়া সক্রিয় করে।

ভূমিকম্পের কেন্দ্রস্থলে ৭৪টি ভবন ভেঙে পড়েছে। তবে, পরিবহন, যোগাযোগ এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকই ছিল। এই অঞ্চলে তেল এবং গ্যাস পাইপলাইনে কোনও রকম লিকের ঘটনা ঘটেনি। ভূমিকম্পের পর উদ্ধার ও ত্রাণ কাজে নির্দেশনার জন্য শানডং প্রদেশে একটি জরুরি ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।



You might also like!