
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যুক্তরাষ্ট্রে ব্যক্তিগর নিরাপত্তার কারণে বন্দুক,পিস্তল রাখার অনুমোদন সহজেই পাওয়া যায়। আর সেইসব আগ্নেয়াস্ত্র নিয়ে চালায় বিস্তর হত্যালীলা। খবরে প্রকাশ,যুক্তরাষ্ট্রে ১১১ দিনে ১৭টি হত্যাযজ্ঞে নিহত হয়েছেন ৮৮ জন। প্রতিটি ঘটনার ক্ষেত্রেই হত্যাকারীরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন। সর্বশেষ ২০০৯ সালে একই সময়ে এতগুলো মর্মান্তিক ঘটনার নজির দেখা গেছে।
এই আশঙ্কা করা হচ্ছে যে,যুক্তরাষ্ট্রে ২০২৩ সালে দ্রুত হারে হত্যাযজ্ঞের নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে। চলতি বছর এখন পর্যন্ত প্রতি সপ্তাহে একটি করে আতঙ্ক সৃষ্টিকারী হত্যাকাণ্ড ঘটেছে।
একাধিক সংবাদ মাধ্যম ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, সোমবার টেনেসির গ্রেড স্কুলের শিশুদের গুলি করে হত্যা করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে কর্মক্ষেত্রে মনোমালিন্যের জের ধরে খামার-কর্মীরা বুলেটের আঘাতে জর্জরিত হয়েছেন। ক্যালিফোর্নিয়ায় লস এঞ্জেলেসের বাইরে একটি বলরুমে নৃত্যরতদের চান্দ্র নববর্ষ উদযাপনের সময় গুলির আঘাতে ছিন্নভিন্ন করা হয়েছে। ঘটে বিপর্যয়। প্রিয়জনের রক্তে ভরে ওঠে নববর্ষ। এছাড়াও গত সপ্তাহে
সপ্তাহে আলাবামার ডেইডভিলে একটি পার্টিতে যোগ দেওয়া চার ব্যক্তি নিহত হন। ওই ঘটনায় আহত হন আরও ৩২ জন। এক কিশোরীর ১৬ বছরে পা দেওয়া উপলক্ষ্যে আয়োজিত সুইট সিক্সটিন পার্টিতে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। মেইন অঙ্গরাজ্যের বোডউইনে সদ্য কারাগার থেকে মুক্তি পাওয়া এক ব্যক্তি তার পিতা-মাতাসহ চারজনকে গুলি করে হত্যা করে। এই ঘটনায় নিন্দায় সর্ব বিশ্ববাসী।
