
বেজিং, ১৯ এপ্রিল : বেজিংয়ের হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন আরও ৮ জন। সবমিলিয়ে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৯-এ পৌঁছেছে। মৃত ২৯ জনের মধ্যে ২৬ হলেন ওই হাসপাতালে চিকিৎসাধীন রোগী। এছাড়াও একজন নার্স, মেডিকেল অ্যাসিস্টেন্ট ও রোগীর পরিবারের সদস্য মারা গিয়েছেন। বুধবার ফেংতাই জেলার ডেপুটি হেড লি জংরং বলেছেন, মঙ্গলবার বিকেলে বেসরকারি চ্যাংফেং হাসপাতালে আগুন লাগে, এই অগ্নিকাণ্ডে মঙ্গলবার রাত পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছিল।
তিনি আরও জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে পরবর্তী সময়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে, সবমিলিয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হাসপাতালের ইনপেশেন্ট শাখায় কাজ থেকে ওয়েল্ডিং স্পার্ক থেকে উদ্ভূত হয়েছে আগুন। এই ঘটনার তদন্তে নেমে ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
