International

3 years ago

Pakistan : বর্ষবরন উৎসবের রীতি মেনে পর পর গুলি, নারকীয় উৎসব উৎযাপনে জখম হলেন ২২ জন

celebrate new year shots fired in air
celebrate new year shots fired in air

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নতুন বছরকে স্বাগত জানাতে সকলের তোড়জোড় নেহাত ই কম ছিল না। নানা দেশ তাদের রীতি নীতি মেনে নববর্ষ কে স্বাগত জানিয়েছে। 

তেমনই, বর্ষবরণের রাতে উদ্‌যাপনে মেতেছিল পাকিস্তানও। তবে একটু অন্যরকম ভাবে। করাচি শহর জুড়ে গুলি চালিয়ে স্বাগত জানানো হয় ২০২৩ সালকে। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই শুরু হয় শূন্যে গুলি চালানো। তা থেকেই বাধে বিপত্তি।শূন্যে চালানো সেইসব গুলি ছিটকে এসে আঘাত করে ঘরের বাইরে থাকা এলাকার বাসিন্দাদের। জখম হন এক মহিলা এবং একটি শিশু-সহ ২২ জন। পাকিস্তানের জিয়ো টিভি সূত্রেই এই খবর পাওয়া গিয়েছে। 

সংবাদ সূত্রের খবর, বর্ষবরণের রাতে বিশেষ বাজি প্রদর্শনের ব্যবস্থা হয়েছিল করাচিতে। সেই বাজির প্রদর্শন দেখতে বহু মানুষ জড়ো হয়েছিলেন করাচির ক্লিফটন সৈকতে, আাবার সমুদ্রের ধারের সূর্যাস্ত দেখার ভিউ পয়েন্ট দো দারিয়াতেও ভিড় করেছিলেন করাচিবাসী। এ ছাড়া বহুতল এবং বাড়ির ছাদেও জমেছিল ভিড়। শূন্যে চালানো গুলি এসে লাগে তাঁদের অনেকেরই গায়ে।পুলিশ শূন্যে গুলি চালানোর অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ৩ জনকে। 

You might also like!