Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

California:ক্যালিফোর্নিয়ার গুরুদ্বারে চলল গুলি; আহত দু'জন, শেরিফ জানাল ঘৃণামূলক অপরাধের সঙ্গে সম্পর্ক নেই

California
California

 

ক্যালিফোর্নিয়া, ২৭ মার্চ : আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো কাউন্টির একটি গুরুদ্বারে চলল গুলি। এই ঘটনায় দু'জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, দু'জনের অবস্থাই সঙ্কটজনক। রবিবার বিকেলে স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ গুরুদ্বার স্যাক্রামেন্টো শিখ সোসাইটিতে গুলি চালানো হয়। স্যাক্রামেন্টো কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র জানান, গুরুদ্বার চত্বরে দুই জনের মধ্যে একটি মুষ্টিযুদ্ধ শুরু হয়, সেখান থেকেই গুলি চলে। যখন ঘটনাটি ঘটে তখন গুরুদ্বারটি তার প্রথম নগর কীর্তন শিখ প্যারেড উদযাপন করছিল।

স্যাক্রামেন্টো কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র আরও জানান, দু'জন গুলিবিদ্ধ হয়েছেন ও উভয়েরই অবস্থা সঙ্কটজনক। ঘৃণামূলক অপরাধের সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছেন শেরিফ মুখপাত্র। একে-অপরকে চেনেন এমন দুই ব্যক্তির মধ্যে গুলি চলার ঘটনা ঘটেছে।



You might also like!