International

2 years ago

Berlusconi is the late former Italian Prime Minister:প্রয়াত ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী বারলুসকোনি

Berlusconi is the late former Italian Prime Minister
Berlusconi is the late former Italian Prime Minister

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপ্রয়াত ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। একসময়ে ইতালির তৃতীয় সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন বারলুসকোনি। তিন দফায় মোট ৯ বছর ইতালির প্রধানমন্ত্রী ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে সবচেয়ে বেশি সময়ের জন্য ইতালির রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি। তাঁর প্রয়াণে ইতালির উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি এবং প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেটো শোকপ্রকাশ করেছেন। জানা গিয়েছে, বারলুসকোনি লিউকেমিয়ায় ভুগছিলেন বেশ কিছুদিন ধরে। সম্প্রতি তাঁর ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছিল। এই আবহে আজ মিলানের সান রাফায়েল হাসপাতালে মারা যান তিনি।

মে মাসে ফের প্রধানমন্ত্রী হন তিনি। এবার ২০১১ সালের নভেম্বর পর্যন্ত এই পদে ছিলেন তিনি। এদিকে ইতালির সবথেকে বড় মিডিয়া সংস্থার মালিক ছিলেন তিনি। এছাড়া ১৯৮৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বিখ্যাত ফুটবল ক্লাব এসি মিলানের মালিক ছিলেন তিনি। তাঁর মালিকানাধীন অবস্থায় এসি মিলান পাঁচবার ইউরোপ সেরা (ইউয়েফা কাপ এবং ইউফেয়া চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে) এবং দু'বার বিশ্বসেরা হয়েছে।

১৯৩৬ সালে মিলানে জন্ম হয়েছিল বারলুসকোনির। ব্যবসা করতে করতে সেদেশের সর্ববৃহৎ মিডিয়া সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন তিনি। সেই প্রভাব খাটিয়ে পরে রাজনীতিতে প্রবেশ করেছিলেন। বারলুসকোনির ‘ফোরজা ইতালি’ দলটি সেদেশের বর্তমান ক্ষমতাসীন জোটেরও অংশ। তবে বারলুসকোনি নিজে কোনও মন্ত্রকের দায়িত্বে ছিলেন না। এদিকে এর আগে যৌন কেলেঙ্কারি, কর ফাঁকি দেওয়ার মতো বহু ঘটনায় নাম জড়িয়েছিল বারলুসকোনির। দীর্ঘ ৬ বছর ইতালির রাজনীতি থেকে তাঁকে নির্বাসিত করা হয়েছিল। ইসলাম বিরোধী, পুরুষতান্ত্রিক ডানপন্থী রাজনৈতিক নেতা হিসেবেই চিরকাল পরিচিত ছিলেন বারলুসকোনি। 

You might also like!