International

2 years ago

Bangladesh High Court:টিভি ও সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়ার বিজ্ঞাপন বন্ধ করার জন্য নির্দেশ বাংলাদেশ হাইকোর্টের

Bangladesh High Court orders to stop gambling advertisements on TV and social media
Bangladesh High Court orders to stop gambling advertisements on TV and social media

 


দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃটিভি ও সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়ার বিজ্ঞাপন বন্ধ করার জন্য নির্দেশ দিল বাংলাদেশ হাইকোর্ট।  বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে এই নির্দেশ কার্যকরের জন্য বলেছে আদালত।

এদিন বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মহম্মদ শওকত আলির সমন্বয়ে গঠিত বেঞ্চ নির্দেশ দিয়ে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, টেলিভিশন ও খেলার চ্যানেলে ডিজিটাল, অনলাইন বাজি বা জুয়ার বিজ্ঞাপন সম্প্রচার-প্রচার বন্ধ ও তদারকি করতে হবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি)। এদিন হাইকোর্টে মামলার পক্ষে সওয়াল জবাব করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী, মহম্মদ জুলফিকার আলি ও ব্যারিস্টার শাহরিয়ার শহীদ সাদ। সরকার পক্ষের আইনজীবী হিসাবে এদিন আদালতে সওয়াল করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান।

You might also like!