Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Cruise Missiles : আমেরিয়ার কাছ থেকে ২২০টি ক্রুজ মিসাইল কিনবে অস্ট্রেলিয়া, সম্পন্ন চুক্তি

Australia will buy 220 cruise missiles from America
Australia will buy 220 cruise missiles from America

 

ওয়াশিংটন-সিডনি, ১৭ মার্চ : অস্ট্রেলিয়ার কাছে ৮৯৫ মিলিয়ন ডলারের একটি চুক্তিতে ২২০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন বিদেশ দফতর। এ চুক্তিতে টমাহক মিসাইল ও প্রযুক্তিগত সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিরক্ষা চুক্তির অধীনে অস্ট্রেলিয়া আমেরিকার কাছ থেকে যে ভার্জিনিয়া শ্রেণির সাবমেরিনগুলো কিনবে তাতে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হবে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেছেন, এই ক্ষেপণাস্ত্রগুলো ‘গুরুত্বপূর্ণ সক্ষমতা’ প্রদান করবে। তিনি বলেছেন, এই চুক্তিটি দেশটিকে নিজেদের উপকূলের বাইরে পৌঁছতে সক্ষম করবে। যার মাধ্যমে অস্ট্রেলিয়াকে নিরাপদ রাখা যাবে।

প্রথম অকাস সাবমেরিন সরবরাহের আগে ক্ষেপণাস্ত্রগুলো অস্ট্রেলিয়ার হোবার্ট-শ্রেণির ডেস্ট্রয়ারে যুক্ত করা হতে পারে। এর আগে পরবর্তী প্রজন্মের পারমাণবিক সাবমেরিন প্রকল্পে একমত হয়েছে আমেরিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এ বিষয়ে দেশগুলো একটি চুক্তি করেছে। গত ১৩ মার্চ ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে অকাস নামে এই চুক্তির বিষয়ে বিশদ তুলে ধরেন দেশগুলোর শীর্ষ নেতারা। এ চুক্তির আওতায় থাকবে- কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম টেকনোলজি ও সাইবারের মতো বিষয়গুলো।

চুক্তি অনুযায়ী আমেরিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার নেতারা পরবর্তী প্রজন্মের পরমাণু চালিত সাবমেরিনের একটি বহর তৈরির পরিকল্পনা করছেন। মিত্র দেশগুলো ইংল্যান্ডে রোলস-রয়েসের তৈরি চুল্লিসহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি নতুন বহর তৈরি করতে একসঙ্গে কাজ করবে। অকাস চুক্তির আওতায় অস্ট্রেলিয়া প্রথমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অন্তত তিনটি পারমাণবিক সাবমেরিন পাবে। 

You might also like!