International

2 years ago

50 people died in Pakistan: লাগাতার বৃষ্টিতে পাকিস্তানে ৮ শিশু-সহ অন্তত ৫০ জন নিহত

At least 50 people including 8 children were killed in Pakistan due to continuous rain
At least 50 people including 8 children were killed in Pakistan due to continuous rain

 

ইসলামাবাদ, ৭ জুলাই : লাগাতার বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ধসের কবলে পাকিস্তান। গত ২৫ জুন থেকে শুরু হওয়া বর্ষায় গোটা পাকিস্তান জুড়ে ৮ শিশু-সহ অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে ।

পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক কর্মী জানিয়েছেন, ”গত ২৫ জুন থেকে শুরু হওয়া বর্ষায় গোটা পাকিস্তান জুড়ে বিভিন্ন এলাকায় বৃষ্টি সংক্রান্ত বিপর্যয়ে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।” সেই সঙ্গে তিনি জানিয়েছেন, এই সময়কালের মধ্যে বৃষ্টি বিপর্যয়ের শিকার হয়ে জখম হয়েছেন ৮৭ জনেরও বেশি।

পাক প্রশাসনের তরফে পেশ করা তথ্য থেকে দেখা গিয়েছে, সবচেয়ে বেশি বিপর্যস্ত পূর্ব পাঞ্জাব প্রদেশ। মৃতদের মধ্যে অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে। অনেকের মৃত্যু হয়েছে বাড়ি ভেঙে পড়ার ফলে। খাইবার পাখতুনখাওয়ায় ধসের কবলে পড়ে প্রাণ গিয়েছে ৮টি শিশুর। তল্লাশি চালিয়ে দেখা হচ্ছে আরও শিশুর দেহ সেখানে আটকে আছে কিনা। সব মিলিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে রীতিমতো বিপর্যস্ত পাকিস্তান।

উল্লেখ্য, কেবল পাকিস্তানেই নয়, দক্ষিণ এশিয়ার দেশগুলিতে মূলত জুন থেকে সেপ্টেম্বরেই সবচেয়ে বেশি বৃষ্টি হয়। সারা বছরের মোট বৃষ্টির ৭০ থেকে ৮০ শতাংশ বৃষ্টি এই সময়েই হয়। এই বৃষ্টির দিকেই তাকিয়ে থাকেন কৃষকরা। পাশাপাশি অত্যধিক বর্ষণের কবলে পড়ে সমস্যায় পড়েন বহু সাধারণ মানুষ।

You might also like!