Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Iran protests : খামেনেই বিরোধী বিক্ষোভ ইরানে, মৃত্যু বেড়ে ৬৪৬

Iranians attend a pro-government rally in Tehran, Iran, January 12, 2026
Iranians attend a pro-government rally in Tehran, Iran, January 12, 2026

 

তেহরান, ১৩ জানুয়ারি : ইরানের গণ বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৬৪৬-এ পৌঁছেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে একটি মানবাধিকার সংগঠন সূত্রে খবর। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-সহ সেখানকার প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্তা ইরানের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ডোনাল্ড ট্রাম্পের কাছে আর্জি জানিয়েছেন, কূটনৈতিক স্তরে আরও একবার ইরানের সঙ্গে কথা বলতে।

গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে গণবিক্ষোভ শুরু হয়েছে। প্রাথমিক ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও, ক্রমে তা রূপ নেয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধে এক বিক্ষোভ। তেহরান-সহ গোটা ইরানে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছে আমেরিকা। ইজরায়েলও নজর রাখছে পরিস্থিতির উপর। আন্দোলনকারীদের দাবি, মঙ্গলবার পর্যন্ত ইরানে ৬৪৬ জনের মৃত্যু হয়েছে। গত দু’সপ্তাহে আটক হয়েছেন ১০,৬০০ জন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…