International

2 years ago

Manipur:মণিপুর প্রসঙ্গে ভারতের পাশে আমেরিকা

US State Department Deputy Spokesperson Vedanta Patel
US State Department Deputy Spokesperson Vedanta Patel

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর ঘটনায় প্রতিক্রিয়া দিল মার্কিন যুক্তরাষ্ট্র । তবে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের পাশেই দাঁড়িয়েছে মার্কিন প্রশাসন। এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ভারত সরকার যেভাবে নির্যাতিতাদের সুবিচার দিতে চাইছে সেই উদ্যোগকে সমর্থন করবে আমেরিকা।

প্রায় দু’মাস ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। এরই মধ্যে প্রকাশ্যে আসে একটি বিতর্কিত ভিডিও। সেখানে দেখা গিয়েছে, নগ্ন অবস্থায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুই মহিলাকে। গণধর্ষণের শিকার হয়েছেন তাঁরা, এমনটাই খবর । গত ৪ মে কাংপোকপি জেলায় এই ঘটনা ঘটেছে। এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই তোলপাড় হয় জাতীয় রাজনীতি। মণিপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে সরব হয় বিরোধী দলগুলি। মণিপুর ইস্যুর আঁচ পড়েছে সংসদের বাদল অধিবেশনেও। অধিকাংশ সময়েই অধিবেশন মুলতুবি হয়েছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ বলেন, মণিপুর নিয়ে সমস্ত রকম আলোচনার জন্য তৈরি আছে কেন্দ্র সরকার। ভিডিও প্রকাশ্যে আসার পর দিনই মূল অভিযুক্ত-সহ চারজনকে গ্রেফতারও করা হয়। এহেন পরিস্থিতিতে মার্কিন বিদেশ দফতরের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করেন এক পাক সাংবাদিক। উত্তরে বেদান্ত জানান, “মণিপুরে দুই মহিলার উপর যেভাবে নির্যাতন চালানো হয়েছে সেটা যথেষ্ট আতঙ্কের। নির্যাতিতাদের প্রতি আমাদের সমবেদনা জানাই। ভারত সরকার যেভাবে নির্যাতিতাদের সুবিচার দিতে চাইছে, সেই উদ্যোগের পাশে রয়েছে আমেরিকা। আগেও মণিপুরে শান্তি ফেরানোর পক্ষে সওয়াল করেছি আমরা। আবারও বলছি, স্থানীয় প্রশাসন যেন দ্রুত শান্তি ফেরানোর ব্যবস্থা করে।”




You might also like!