Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Taiwan : পোষ্য পাখির আক্রমণে আহত ডাক্তারকে ৭৪ লক্ষ টাকা জরিমানা দিলেন পাখির মালিক

Taiwan
Taiwan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এমন ঘটনাও ঘটে। আপাত নিরীহ এক পাখি হঠাৎ উড়ে গিয়ে বসে এক চিকিৎসকের গায়ে। ভয়ে চিকিৎসক আহত হয়ে যায়। ব্যস, আদালত! ঘটনাটি ঘটেছে তাইওয়ানে। পোষ্য ম্যাকাও যেহেতু চিকিৎসককে আহত করেছে, তাই জরিমানার পাশাপাশি দু'মাসের কারাদণ্ডের কথাও বলা হয়েছে, এমনটাই খবর বিবিসির প্রতিবেদনে। ডাঃ লিন বলেন, পাখিটি গায়ে আচমকা এসে বসায় পায়ের ঊর্ধাংশের হাড় ভেঙে যায়। তাইওয়ানের সেন্ট্রাল নিউজ এজেন্সি অনুসারে, পাখির এমন আচরণ অবাক করা না হলেও, এই ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছেন চিকিৎসক। কিন্তু ওই নিরীহ পাখির জন্য এতো খেসারত!


 চিকিৎসক জানিয়েছেন, আঘাতের ফলে অনেকটাই ক্ষতি হয়েছে তাঁর। তার আইনজীবী বলেন, "তিনি এখন হাঁটতে পারেন, কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে অবশ হয়ে যায় তাঁর পা।" বিচারক জানিয়েছেন, এই ম্যাকাওটির আকার ৪০ সেমি লম্বা এবং ৬০ সেন্টিমিটার ডানা। ফলে এত বিশাল প্রাণীর মালিকের "প্রতিরক্ষামূলক ব্যবস্থা" নেওয়া উচিত ছিল। শেষ পর্যন্ত পাখির জন্য বিস্তর ক্ষতির মুখে পড়তে হলো মালিককে।

You might also like!