
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শিক্ষার মান কতটা নামলে এমন ঘটনা ঘটতে পারে? শিক্ষক শিক্ষিকার হলেন জাতি গড়ার কারিগর। আর তেমনি এক শিক্ষিকাই কিনা নেট জগতে এডাল্ট সাইটের সঙ্গে যুক্ত! অ্যাডাল্ট কনটেন্ট প্ল্যাটফর্মে যৌন উদ্রেগকারী ছবি। আর তার জেরেই চাকরি খোয়ালেন এক শিক্ষিকা! ঘটনা কানাডার। ক্রিস্টিন ম্যাকডোনাল্ড নামের এক ৩৫ বছরের শিক্ষিকার কাণ্ডে হতবাক স্কুল কর্তৃপক্ষ। স্কুলে পড়ুয়াদের পড়ানোর পাশাপাশি তিনি নাকি যুক্তি ছিলেন OnlyFans নামের একটি অ্যাডাল্ট কনটেন্ট প্ল্যাটফর্মের সঙ্গেও। যেখানে নানা ধরনের খোলামেলা পোশাকে ছবি পোস্ট করতেন তিনি। ব্যাস, নজরে এসেছে ছাত্র ছাত্রীদের। গেলে নজরে এসেছে সমস্ত সমাজের। উঠেছে প্রতিবাদের ঢেউ। কখনও বক্ষবিভাজিকা দেখিয়ে উষ্ণতা ছড়াতেন তো কখনও, স্কুলের পোশাকে লাস্যময়ী হয়ে ধরা দিতেন। ফলে সেখান থেকেও মোটা অর্থ আয় তাঁর। কিন্তু বিষয়টি প্রকাশ্যে আসতেই ঘটল বিপত্তি। সঙ্গে সঙ্গে তাঁকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। নাগরিক মহল স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি।
