
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবীন্দ্রনাথ বলেছিলেন,যুদ্ধ মানে শুধু মৃত্যু মৃত্যু খেলা। সত্যি ৪০০ দিন ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুধু মৃত্যুর কারবার করে চলেছে।
বুধবার সকালে ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ এ দাবি করেছে - ইউক্রেনে গত ২৪ ঘণ্টায় ৬০ বার বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এ সময় ৬২০ জন নিহত হয়েছেন। এসব হামলার বেশিরভাগ চালানো হয়েছে পূর্বাঞ্চলীয় বাখমুত শহরে। তিনি বলেছেন,গত দিন শত্রুরা চারটি ক্ষেপণাস্ত্র ও ৬০টি বিমান হামলা চালিয়েছে। ৫৮ রাউন্ড এমএলআরএস ছুড়েছে। এতে বেসামরিক নাগরিকও আহত হয়েছেন।
রণক্ষেত্রে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার ৬০টি হামলা প্রতিহত করেছে।
ইউক্রেনীয় সেনাবাহিনী আরও বলেছে, জাপোরিঝিয়া অঞ্চলে রুশ সেনারা প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছেন।
সংবেদনশীল মানুষ বলছেন, দুই দেশের অবস্থান যাই থাক মৃত্যু হচ্ছে মানবতার। মৃত্যু হচ্ছে সভ্যতার। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ আরও দাবি করেছে, গত বছরের ২৪ ফেব্রুয়ারিতে সর্বাত্মক আগ্রাসনের শুরু থেকে এখন পর্যন্ত ইউক্রেনে ১ লাখ ৮৩ হাজার ৭৫০ সেনা হারিয়েছেন। এর মধ্যে গত দিনেই নিহত হয়েছেন ৬২০ জন। এর সঙ্গে রাশিয়ার মৃতের সংখ্যার হিসাব করলে তা যে কোথায় পৌঁছাবে তা বলা যাচ্ছে না। মঙ্গলবার রাতে ইউক্রেনীয় শহর ওডেসাতে রাশিয়ার সেনাবাহিনী ইরানি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী। তাদের দাবি অনুসারে, এবার ওডেসার এয়ার কমান্ড সাউথ ১২টির মধ্যে ১০টি শহিদ ড্রোন ভূপাতিত করেছে। একটি ড্রোন তাদের একটি বিনোদনকেন্দ্রে আগুনের সূত্রপাত করেছে। তবে দ্রুত আগুন নেভানো হয়, কেউ হতাহত হয়নি।
এই পারস্পরিক দাবি যাইহোক মরছে মানুষ। মরছে সভ্যতা। এই মুহূর্তে একদিকে মার্কিন এবং পশ্চিমী দেশগুলো ও অন্যদিকে চিন যদি যুদ্ধে পরোক্ষ সামিল না হতো তাহলে হয়তো যুদ্ধ বন্ধ করা যেত।
