Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Vietnam: ভিয়েতনামে অ্যাপার্টমেন্টে ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৫৬

56 killed in apartment building fire in Vietnam
56 killed in apartment building fire in Vietnam

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের অ্যাপার্টমেন্ট ভবনে আগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৬ জনে। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।

এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৩৭ জনকে। হ্যানয় পুলিশের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

 রাত আনুমানিক ২ টার দিকে আগুন লাগে হ্যানয়ের ওই অ্যাপার্টমেন্ট ভবনে। ভবনটির বিভিন্ন অ্যাপার্টমেন্টে বসবাস করতেন প্রায় দেড়শ’ জন মানুষ।ভিয়েতনামের সংবাদমাধ্যমগুলোর টেলিভিশন ফুটেজে গভীর রাতে ওই ভবনে একাধিক কালো ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে। মই এবং হোসপাইপ দিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভানোর তৎপরতাও ধরা পড়েছে ভিডিও ফুটেজে।

আহতদের মধ্যে আগুনে পোড়ার পাশাপাশি হাত-পা ভাঙা লোকজনও আছেন অনেক। আগুন লাগার পর আতঙ্কে ভবনের জানালা থেকে লাফ দিয়ে নামতে গিয়ে হাত-পা ভেঙেছেন তারা। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর ত্রুটি থাকায় ইতোমধ্যে ওই অ্যাপার্টমেন্ট ভবনটির মালিক এনঘিয়েম কুয়াং মিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী ফ্যাম মিন শিন বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে প্রতিটি অ্যাপার্টমেন্ট ভবনে যথাযথ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

You might also like!