
মাদ্রিদ, ১৫ ফেব্রুয়ারি : সাান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচে ৪-১ গোলে জিতেছে আলভারো আরবেলোয়ার দল। পেনাল্টি থেকে জোড়া গোল করেছেন ভিনিসিউস জুনিয়র, একটি করে গোল করেছেন গার্সিয়া ও ফেদে ভালভের্দে। ম্যাচে তিনটি স্পট কি হয়েছে। সফল স্পট কিকে সোসিয়েদাদের একমাত্র গোলটি করেছেন মিকেল ওইয়ারসাবাল। ২৬ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬০। এক ম্যাচ কম খেলা বার্সিলোনা ৫৮ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।
