Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

1 month ago

4 Militants killed: পাকিস্তানের পেশোয়ারে নিহত ৪ জঙ্গি

4 militants killed in police operation in NW Pakistan
4 militants killed in police operation in NW Pakistan

 

ইসলামাবাদ, ২৮ আগস্ট : পাকিস্তানের পেশোয়ারে বৃহস্পতিবার কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট-এর একটি অভিযানে চার সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। পেশোয়ার অঞ্চলের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের জওয়ানরা মিরাকচোরির মেহর গুল কালে কবরস্থানে গুলির লড়াইয়ে এই চারজনকে নিকেশ করে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ঘটনাস্থল থেকে তিনটি কালাশনিকভ, একটি পিস্তল, একটি হ্যান্ড গ্রেনেড, সাতটি ম্যাগাজিন এবং বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, নিহত জঙ্গিদের মধ্যে একজন আফগানিস্তানের নানগারহারের সৈয়দ ওয়ালি। তার কাছ থেকে একটি আফগান শরণার্থী কার্ডও উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুমান, সন্দেহভাজন জঙ্গি সৈয়দ ওয়ালি আফগানিস্তান থেকে পাকিস্তানে আসা তিন আত্মঘাতী হামলাকারীর অন্যতম। পুলিশ সূত্রে জানা গেছে, এনকাউন্টারের সময় গুলি চালাতে চালাতে পালিয়ে যায় অন্যান্য সন্দেহভাজন জঙ্গিরা| তাদের খোঁজে ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে।

You might also like!