International

2 years ago

3 killed in Russian missile attack in Ukraine: ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩ আহত আরও ২৫ জন

3 killed in Russian missile attack in Ukraine
3 killed in Russian missile attack in Ukraine

 

কিয়েভ, ১৩ জুন: ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রাইভি রিহ-তে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার গভীর রাতের এই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহতের সংখ্যা কমপক্ষে ২৫। হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা । স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার গভীর রাতে পাঁচতলা অ্যাপার্টমেন্ট ব্লকসহ বেশ কয়েকটি বেসামরিক ভবনে হামলা চালানো হয়। আঞ্চলিক গভর্নর সের্হি লিসাক বলেছেন, এর ফলে একটি পাঁচ তলা ভবন এখনও আগুনে আচ্ছন্ন। আশঙ্কা করা হচ্ছে- ধ্বংসস্তূপের নিচে আরও বেশি মানুষ আটকা পড়েছে। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, কেন্দ্রীয় শহর ক্রাইভি রিহ- প্রেসিডেন্ট জেলেনস্কির নিজ শহর। রাতে শহরটি ‘বিশাল’ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। বিমান হামলা একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট ব্লকসহ বেশ কয়েকটি বেসামরিক ভবনে আঘাত করেছে। সতর্ক করে শহরটির মেয়র জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও মানুষ আটকে থাকতে পারে।



You might also like!