Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Turkey : ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে পুনরায় ভূমিকম্প! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা

Earthquake in Turkey
Earthquake in Turkey

 

আঙ্কারা, ২১ ফেব্রুয়ারি : বিপর্যয়ের দু'সপ্তাহের মধ্যে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। এবারও কম্পন অনুভূত হয়েছে সিরিয়ায়। স্থানীয় সময় অনুযায়ী সোমবার সন্ধ্যায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চল। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩, ভূপৃষ্ঠের মাত্র ২ কিলোমিটার (১.২ মাইল) গভীরতায় ছিল উৎসস্থল। এরপর ৫.৮ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় তুরস্কের দক্ষিণ হাতায় প্রদেশে, লেবাননের রাজধানী বেইরুটেও কম্পন টের পাওয়া যায়।

৬.৩ ও ৫.৮ তীব্রতার ভূমিকম্পের পর প্রায় ৩২ বার আফটারশক অনুভূত হয়। তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, তুরস্কের দক্ষিণ হাতায় প্রদেশে দু'টি নতুন ভূমিকম্পে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে ও ২১৩ জন আহত হয়েছেন। তিনটি স্থানে অনুসন্ধান ও উদ্ধারকাজ চলছে। তুরস্কের পাশাপাশি সিরিয়া, মিশর এবং লেবাননেও অনুভূত হয়েছে কম্পন। উল্লেখ্য, এর আগে গত ৬ ফেব্রুয়ারি ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিরিয়া এবং তুরস্ক। রিখটার স্কেলে কম্পনমাত্রা ছিল ৭.৮। তার পর প্রায় ১০০ বার ‘আফটার শক’-এ কেঁপে উঠেছিল তুরস্ক আর সিরিয়া। দু’টি দেশ মিলিয়ে মৃতের সংখ্যা ৪৬ হাজার পেরিয়েছে।


You might also like!