International

2 years ago

Iceland:আইসল্যান্ডে একদিনে ২২০০ বার ভূমিকম্পের আঘাত!

2200 earthquakes in Iceland in one day!
2200 earthquakes in Iceland in one day!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের আশপাশের এলাকায় ২৪ ঘণ্টায় প্রায় ২ হাজার ২০০ বার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। দেশটি ইউরোপের বৃহত্তম ও সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চল। এ কারণে বড় ধরনের অগ্ন্যুৎপাতের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

আইসল্যান্ডের আবহাওয়া অফিস (আইএমও) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকাল ৪টার দিকে আগ্নেয়গিরির ওপর অবস্থিত মাউন্ট ফাগ্রাদালসফজালের নিচে কম্পন শুরু হয়। আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিম প্রান্তের রেকজানেস উপদ্বীপে গত দুই বছরে দুটি অগ্ন্যুৎপাত ঘটেছে।

এক বিবৃতিতে আইএমও বলেছে, প্রায় ২ হাজার ২০০টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে চারটি কম্পনের মাত্রা ছিল ৪ দশমিকের বেশি। এর মধ্যে বৃহত্তম ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানী অঞ্চলে।

২০১০ সালের এপ্রিলে আইসল্যান্ডের দক্ষিণ উপকূলের প্রায় ১৫০ কিলোমিটার পূর্বে আইজাফজাল্লাজোকুল আগ্নেয়গিরিতে ব্যাপক অগ্ন্যুৎপাত হয়। এর ফলে দেশটিতে প্রায় ১০০০টি ফ্লাইট বাতিল করা হয়।

আইসল্যান্ডের ফাগ্রাদালসফজাল আগ্নেয়গিরির উপত্যকায় সবসময়ই পর্যটকদের ভিড় থাকে। এ আগ্নেয়গিরির কাছে এখন পর্যন্ত অগ্ন্যুৎপাতের কম্পন লক্ষ্য করা যায়নি। তবে আগামী কয়েক দিনের মধ্যে এখানেও হওয়ার সম্ভাবনা বেড়ে চলছে।

উত্তর আটলান্টিক দ্বীপ দেশটি মধ্য-আটলান্টিক এলাকাজুড়ে বিস্তৃত। সমুদ্রের তলদেশে একটি ফাটল আছে, যা ইউরেশীয় এবং উত্তর আমেরিকান টেকটোনিক প্লেটগুলোকে পৃথক করে।

প্রসঙ্গত, ২০২১ ও ২০২২ সালে আইসল্যান্ডের রাজধানী রেকজাভিক থেকে ৪০ কিলোমিটার দূরে মাউন্ট ফাগ্রাদালসফজালের কাছে লাভা ছড়িয়ে পড়ে। যেখানে সক্রিয় আগ্নেয়গিরির ঝলক দেখার জন্য লাখ লাখ দর্শনার্থী ভিড় করে।




You might also like!