
কাবুল, ১১ জানুয়ারি : আফগানিস্তানের কাবুলে বিদেশ মন্ত্রকের কার্যালয়ের সামনে এক আত্মঘাতী হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। বুধবার এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। এই বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। মৃতদের মধ্যে বিদেশ দফতরের কর্মীও রয়েছেন বলে অনুমান।
বিস্ফোরণের খবর দেন ট্যাক্সি চালক জামশেদ কারিমি। বিদেশ মন্ত্রকের দফতর অতিক্রম করার কয়েক সেকেন্ড বাদে শুনতে পায় বিকট শব্দ। পিছনে তাকিয়ে দেখে আগুন আর কালো ধোঁয়া। দ্রুত সে পুলিশকে জানালে ঘটনাস্থলে তারা দ্রুত পৌঁছয়। পৌছয় তালিবান সরকারের নিরাপত্তাকর্মী, দমকলবাহিনী। আগুন এতটাই ভয়াবহ যে দমকলের পক্ষে তা নিভিয়ে ফেলাই কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ঘটনায় ২০জন জখম হয়েছে। গুরুতর আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২০জন। তিনটি দেহ উদ্ধার করা হয়েছে। তবে দেহ ঝলসে যাওয়া তা চেনাই মুশকিল হয়ে গিয়েছে। বিস্ফোরণের তীব্রতা দেখে প্রশাসনের অনুমান, মৃতের সংখ্যা আরও বাড়বে। মৃতদের মধ্যে বিদেশ দফতরের কর্মীও রয়েছেন বলে অনুমান।
সূত্রের খবর, আত্মঘাতী বিস্ফোরণের সময় বিদেশ মন্ত্রকের কার্যালয়ে চিনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করছিলেন তালিবান সরকারের প্রতিনিধিরা। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নিরাপত্তারক্ষী বাহিনী। এই হামলার সত্যতা স্বীকার করেছে স্থানীয় প্রশাসন। শহরে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জ়ারদান। তবে তাতে কত জন হতাহত হয়েছেন, তা জানাননি তিনি।
