Breaking News
 
Rahul Gandhi: মোদি সরকারের অন্দরেই রাহুলের ২০০ ‘চর’! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার CM Suvendu Adhikari: জলাশয় পুনরুদ্ধারে জোর, তৃণমূলের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ শুভেন্দুর, অগ্নিমিত্রা-শর্বরীর প্রশংসা CJI Surya Kant: ‘স্মারকলিপি জমা দিতে বৈঠক নয়’, INDIA জোটকে কেন ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট? স্পষ্ট বার্তা CJI-এর Strait of Hormuz: হরমুজে ফের অশান্তি, ড্রোন হামলার পর নিখোঁজ ২ ভারতীয় নাবিক, অবিলম্বে হামলা বন্ধের দাবি দিল্লির Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশের নোটিসেও সাড়া নেই, অভিষেকের বাড়িতে ফের হাজির পুলিশ Diwali 2026: দুর্গাপুজোর পরই দীপাবলির তোড়জোড়, ৮ নভেম্বর কালীপুজো! অমাবস্যা কখন শুরু?

 

International

3 years ago

Israel:ইজরায়েলের জমিতে খতম ১৫০০ হামাস জঙ্গি, দাবি তেল আভিভের

1500 Hamas militants killed in Israel
1500 Hamas militants killed in Israel

 

জেরুজালেম  : প্রায় ১,৫০০ হামাস জঙ্গির দেহ খুঁজে পাওয়া গিয়েছে। এমনটাই দাবি ইজরায়েলের সেনার। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই হামাসের ঘাঁটি লক্ষ্য করে জোরালো আক্রমণ শানিয়েছে ইজরায়েল। গাজার একাধিক এলাকা লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয়। তার আগে গাজার বাসিন্দা এবং ইজরায়েলের নাগরিকদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ইজরায়েলে ৯০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গাজায় মৃত্যু হয়েছে ৬৮৭ জনের।

ইজরায়েলের সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ১,৫০০ হামাস জঙ্গিদের দেহ পাওয়া গিয়েছে ইজরায়েলের ভূখণ্ড থেকে। আপাতত ইজরায়েলের সীমান্ত পেরিয়ে প্রবেশ করতে পারেনি কোনও হামাস জঙ্গি। তবে সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে সেনা। এদিন তেল আভিভ থেকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারির সুরে বলেন, ‘আমরা এই লড়াই শুরু করিনি। তবে শেষ আমরাই করব।’

You might also like!