Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Horoscope

3 years ago

Rashifal : আজকের দিন ১১ অগস্ট, ২০২৩ কেমন যাবে জেনে নিন

Rashifal  (Symbolic Picture)
Rashifal (Symbolic Picture)

 

মেষ রাশিঃ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও, রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা। সংসারে সুখ ফেরাতে বেগ পেতে হবে। পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব-অনটন থাকবে। যানবাহন খুব সাবধানে চালাতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে। 


বৃষ রাশিঃ পিঠে ব্যথার সমস্যা। সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার তেমন উন্নতি হবে না। দাম্পত্য জীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে সঙ্গে বাড়তি উপায়েরও সম্ভাবনা রয়েছে।


মিথুন রাশিঃ দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ। মা-বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় শান্তি পাবেন। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে। পাওনা আদায়ে কষ্ট পেতে হবে। রাজনীতিবিদদের সময়টা ভাল যাবে না। 


কর্কট রাশিঃ খুব বুঝে না চললে ব্যয় বাড়তে পারে। হঠাৎ কোনও আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভাল। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয়। রক্তপাত থেকে একটু সাবধান থাকুন। কোনও কারণে মনে ভীষণ সংশয় কাজ করবে। অর্থভাগ্য ভাল হলেও খরচ থাকবে প্রচুর। 


সিংহ রাশিঃ শত্রুরা আপনাকে অপদস্থ করতে সক্ষম হতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা। কারও সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। কোনও দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে। সেবামূলক কাজে আনন্দ লাভ। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন। 


কন্যা রাশিঃ নৃত্যশিল্পীদের উন্নতির যোগ। খুব কাছের কোনও বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে। কোনও বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। কারও কাছে দয়ার পাত্র হতে হবে। ব্যয় বৃদ্ধির কারণে বাড়িতে কলহ বাধতে পারে। 


তুলা রাশিঃ তর্ক-বিতর্ক বিশেষ ভাবে এড়িয়ে চলুন। মায়ের দায়িত্ব পালন না করায় সংসারে মতান্তর হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন। ব্যবসায় অগ্রগতি থমকে যেতে পারে। 


বৃশ্চিক রাশিঃ অপরের উপকার করতে গিয়ে বিপদ ঘটতে পারে। পরিবারের কাছে সুনাম পাবেন। ক্রয়-বিক্রয়ের কাজে লাভ না-ও হতে পারে। লাগাম ছাড়া আশায় অর্থব্যয় হতে পারে। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য। যাঁরা বিবাহের কথা ভাবছেন, তাঁদের জন্য দিনটি খুব ভাল হবে না। 


ধনু রাশিঃ বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। বাত-জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে। স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারও বাড়িতে আগমন। বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে আনন্দ লাভ।  


মকর রাশিঃ আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সে দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন। সন্তানদের কাজের ব্যাপারে সুখবর পেতে পারেন। বিদ্যার্থীদের ভাল ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। ভুল কোনও সিদ্ধান্তে অধিক অর্থব্যয় হতে পারে। সংসারে আর্থিক চাপ বাড়তে পারে। 


কুম্ভ রাশিঃ পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটাচলা খুব সাবধানে করুন। সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। কর্মরতা মহিলাদের উন্নতির যোগ। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। খরচ বাড়তে পারে। দুপুরের পরে প্রতিভা প্রকাশের বিশেষ সুযোগ পাবেন। মনে মনে কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। 


মীন রাশিঃ বিদ্যার্থীদের জন্য সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি লাভ। যানবাহন বা জমি, কোনও কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতার সম্ভাবনা। কোনও বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। 


You might also like!