Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Horoscope

3 years ago

aaj ker Rashifal : আজকের দিন ২৩ জুন কেমন যাবে আপনার দিন জেনে নিন

Horoscope (Symbolic Picture )
Horoscope (Symbolic Picture )

 

মেষ রাশিঃ প্রতিভা বিকাশের বিশেষ দিন। কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ। আমাশয়-জাতীয় রোগে কষ্ট পেতে পারেন। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। 


বৃষ রাশিঃ  ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরে পরিবেশ তেমন উপযুক্ত হবে না। বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষায় বাধা আসতে পারে। প্রেমের ক্ষেত্র খুব শুভপ্রদ। বাড়িতে অতিথি সমাগমে চিন্তা বৃদ্ধি। হঠাৎ বিষয়সম্পত্তির প্রাপ্তিযোগ। 


মিথুন রাশিঃ আপনার মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে। সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে। ব্যবসায় লোকের সঙ্গে বিবাদের যোগ। অকারণে কোনও আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা-মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। 


কর্কট রাশিঃ প্রতিবেশীর কারণে ব্যবসায় ক্ষতি হতে পারে। স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ করা যাবে। সন্তানদের কারণে গর্ববোধ। কোনও ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে। 


সিংহ রাশিঃ ভ্রাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকাই ভাল। বাড়িতে আত্মীয়-সমাবেশ হবে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতার যোগ। স্ত্রীর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। 


কন্যা রাশিঃ বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের সঙ্গে ভাল ব্যবহার বজায় রেখে চলুন। রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার।  


তুলা রাশিঃ কোনও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে হতে পারে। নানা ধরনের শারীরিক অসুস্থতার যোগ। গৃহনির্মাণে বাধা আসতে পারে। সপরিবার ভ্রমণ নিয়ে চিন্তা। সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে। কোনও কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। 


বৃশ্চিক রাশিঃ প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথা বলার জন্য বিবাদ। বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা। 


ধনু রাশিঃ শরীরে যন্ত্রণা বৃদ্ধি। শত্রুভয় বাড়তে পারে। চাকরির স্থানে কোনও মহিলার সঙ্গে নতুন বন্ধুত্ব শুরু হতে পারে। কর্মস্থানে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। সরকারি কর্মচারীদের শুভ দিন। 


মকর রাশিঃ শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। স্বামী-স্ত্রীর মধ্যে রুক্ষতা বাড়বে। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। কর্মস্থানে ভাল পরিকল্পনার জন্য সুনাম বাড়তে পারে। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। কোনও একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে। রক্তচাপ বাড়তে পারে। কোনও আত্মীয়কে নিয়ে বিবাদ ঘটতে পারে। 


কুম্ভ রাশিঃ খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক সমস্যা হতে পারে। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসার ব্যাপারে মনোবল শক্ত করুন। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল হবে। টাকাপয়সা চুরি যেতে পারে। ব্যবসার জন্য কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। 


মীন রাশিঃ প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। কাউকে কটুকথা বলার জন্য অনুতপ্ত হতে পারেন। লিভারের সমস্যা বাড়তে পারে। প্রিয়জন সম্পর্কে খারাপ খবর পেতে পারেন।


You might also like!