Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Horoscope

4 months ago

ASTROLOGY : আগামী ১৭ দিন সাবধান! মঙ্গলের প্রভাবে জীবনে বড় চ্যালেঞ্জ আসতে পারে এই রাশিগুলির

AStrology
AStrology

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বৈদিক জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহ শক্তি, সাহস এবং আত্মবিশ্বাসের প্রতীক। আগামী ১৬ জুন পর্যন্ত এখানেই অবস্থান করবে। এই সময়ে চারটি রাশির জাতকদের বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে। মঙ্গলের এই নক্ষত্র পরিবর্তন কোন কোন রাশির উপর নেতিবাচক প্রভাব ফেলবে?

1. বৃষ রাশি

মঙ্গল গ্রহের ভরণী নক্ষত্রে গোচরের সময় বৃষ রাশির জাতকদের বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে। কোনও কাজ থেকে তাৎক্ষণিক ফল লাভের চেষ্টা বা আশা না রাখাই ভালো। তাতে ক্ষতির আশঙ্কা বেশি। তাড়াহুড়ো করলে কর্মজীবন ও সম্পর্ক উভয়েরই ক্ষতি হবে। কর্মজীবনে বাধা আসতে পারে। বজরংবলীর পুজো করলে উপকৃত হতে পারেন।

2. কর্কট রাশি

মঙ্গলের গোচর কর্কট রাশির জাতকদের জীবনে বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে। তাঁরা কর্মক্ষেত্রে চাপ এবং মানসিক অবসাদের শিকার হতে পারেন। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। কর্মক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। কথাবার্তায় নম্রতা বজায় রাখতে হবে।

3. কন্যা রাশি

কন্যা রাশিতে মঙ্গলের গোচর এই রাশির জাতকদের জন্য দুঃসময় বয়ে আনতে পারে। কাজে হঠাৎ বাধা আসতে পারে বা মন অস্থির হয়ে উঠতে পারে। কাজ শেষ হতে অনেক বেশি সময় লাগতে পারে। আর্থিক বিষয়ে দুশ্চিন্তা বাড়বে। প্রতিদিন মঙ্গল মন্ত্র জপ করলে এই সমস্যা কিছুটা কমতে পারে।

4. মকর রাশি

মঙ্গলের গোচর মকর রাশির জাতকদের উপরেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ব্যবসায়িক কোনও সিদ্ধান্ত অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে নিতে হবে। সম্পর্কে টানাপোড়েন বাড়তে পারে কয়েকগুণ, তবে অস্থির হলে চলবে না। সহানুভূতি রাখতে হবে, অন্যথায় সংঘাত আরও বাড়তে পারে। অফিসে ধৈর্য রাখুন। মঙ্গলবার শিশুদের মধ্যে মিষ্টি বিতরণ করলে দোষ কিছুটা কমতে পারে।

You might also like!