Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Yoga: মানসিক অবসাদ ভুলে সুন্দর জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে যোগাসন!

Yogasana (File Picture)
Yogasana (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মানসিক অবসাদ। ডিপ্রেশন। আজকের দিনে এই অসুখের চোরাগোপ্তা আক্রমণে জেরবার বহু মানুষের জীবন। মানসিক স্বাস্থ্য যে অবহেলা করার নয়, সেকথা যেন অনেকেরই খেয়াল থাকে না। অথচ এই অবহেলাই ডেকে আনতে পারে মানসিক রোগ! বিষণ্ণতা (Depression) ও উদ্বেগে পথ দেখাতে পারে যোগব্যায়াম। যদিও এই ধরনের মানসিক সমস্যায় যোগাসনে অনীহা আসতেই পারে। তবু সামান্য সময় দিতে পারলেই কিন্তু উপকার পাওয়া যাবে।

তবে একটা কথা মাথায় রাখতে হবে। মানসিক সমস্যার চিকিৎসার ক্ষেত্রে যোগাসন কোনও বিকল্প নয়। রোগীদের জন্য চিকিৎসকরা আলাদা আসনের পরামর্শ দিতেই পারেন। সেই সব আসন ও অন্য়ান্য চিকিৎসার কিছুই বাদ দেওয়া যাবে না। এর সঙ্গেই করতে হবে যোগাসন। চিকিৎসক বা থেরাপিস্টের সঙ্গে কথা না বলে অন্য কোনও ওষুধ বা চিকিৎসা বাদ দেবেন না।

প্রসঙ্গত, যোগাসনে (Yoga) হৃদগতি কমায়। কমায় উচ্চ রক্তচাপ। পাশাপাশিই মানসিক অবসাদ ও উদ্বেগেও দারুণ উপকারী যোগাসন। বলা হয়, সপ্তাহে অন্তত এক থেকে দুবার গড়ে ৬০ মিনিট করে যোগাসন যদি আড়াই মাস ধরে করা যায় তাহলেই দেখা যায় মানসিক স্বাস্থ্যের অবনতির চিহ্নগুলি অনেকটাই অন্তর্হিত হয়। মূলত আসন, প্রাণায়াম ও ধ্যানেই মিলবে সুফল। উত্তনাসন, ভিপারিতা করনি, শবাসনের মতো ব্যায়ামের কথা আলাদা করে বলেন অনেকে।

কীভাবে কাজ করে যোগাসন? এই বিষয়টি এখনও গবেষকরা বুঝতে পারেননি। আশা, আগামিদিনে নিশ্চয়ই এই বিষয়ে আরও পরিষ্কার ছবি পাওয়া যাবে। পাশাপাশি নির্দিষ্ট কোনও যোগব্যায়ামে বিশেষ ফল মেলে কিনা, তা নিয়েও গবেষণা চলছে।

তবে খেয়াল রাখুন, যদি আপনার বয়স ৫০-এর বেশি হয় অথবা আপনার নিয়মিত ব্যায়ামের অভিজ্ঞতা না থাকে তাহলে যোগাসন শুরুর আগে চিকিৎসকের সঙ্গে বিস্তারিত আলোচনা করুন। তাছাড়া অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রেও একই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সব দিক মিলিয়ে দেখে যদি যোগাসন করা যায়, তাহলে সুস্থ ও সুন্দর জীবনের চাবিকাঠি হয়ে উঠতে পারে তা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…