Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Solution to Heat Rash: গরমে শরীরে ব়্যাশের প্রবণতা?জেনে নিন মুক্তির ঘরোয়া টোটকা!

Heat Rash
Heat Rash

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গরম কাল মানেই নানা সমস্যার ভিড়। বিশেষ করে শরীরের ত্বকের নানা সমস্যায় কম-বেশি সকলেই জর্জরিত। মাত্রাতিরিক্ত গরমে সকলেই নাজেহাল। তবুও কাজের প্রয়োজনে কিছু মানুষকে রোজই বাড়ির বাইরে বেরোতে হয়। আর ঘরে এসে কাপড় পরিবর্তন করার সময় চোখে পড়ে শরীরের বিভিন্ন জায়গায় লাল লাল ব়্যাশ বেরিয়েছে। খুব চুলকাচ্ছে। এই থেকে মুক্তির কয়েকটি উপায় আপনার ঘরেই আছে। জেনে নিন,

১) প্রথমেই স্নানের জলে বরফ আর পুদিনা পাতা মিশিয়ে নিন। এই জলে স্নান করলে গরমের দিনে আরাম পাবেন। এছাড়াও বালতির জলে হাফ কাপ কাঁচা দুধ আর গোলাপ জল মিশিয়ে নিন। গরমের দিনে শরীর ঠান্ডা হবে, শুষ্ক ভাব দূর হবে এবং গরমের হাত থেকে শরীর রেহাই পাবে। যদি এই ব়্যাশ, ফুসকুড়ির সমস্যা বেশি হয় তাহলে মুখে বরফ ঘষে নিন।

২) সাদা চন্দন পাউডারের সঙ্গে কাঁচা হলুদ আর নিমপাতা থেঁতো করে ভালো করে মিশিয়ে নিন। এবার তা মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। এবার ঠান্ডা জলে মুখ ধুয়ে নিতে হবে।

৩) মুলতানি মাটি, গোলাপ জল একসঙ্গে মিশিয়ে মুখে লাগাতে পারেন। গরমের দিনে মুখ থাকবে ঠান্ডা।

৪) অ্যালোভেরা জেলও এই ব়্যাশ কমাতে খুব কার্যকরী। অ্যালোভেরা জেল, টি ট্রি অয়েল একসঙ্গে মিশিয়ে নিয়ে মুখে লাগান।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…