Breaking News

 

Health

3 years ago

Cancer : জেনে রাখুন ক্যানসার প্রতিরোধের কয়েকটি উপায়

Prevent of Cancer
Prevent of Cancer

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্তমানে চিকিৎসার অনেক আধুনিকীকরণ হয়েছে। চিকিৎসার উন্নতির ফলে বহু মানুষ ক্যানসার থেকে প্রাণে বেঁচেও যাচ্ছে। তবুও পৃথিবীতে এই রোগে আক্রান্ত হয়ে একটা বড় অংশের মানুষ প্রাণ হারাচ্ছেন। বিশেষজ্ঞরা বারবারই এই রোগ প্রতিরোধের কথা বলেন। প্রাত্যহিক জীবনে সাধারন কয়েকটি অভ্যাস মেনে চললেই প্রতিরোধ করা সম্ভব এই মারণ রোগ।


• বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শরীর ভালো রাখতে এক্সারসাইজ এর কোন বিকল্প নেই ।এমনকি ক্যানসারের ঝুঁকিও এতে কমে। প্রতিটি মানুষেরই দিনে অন্তত ৩০ মিনিট ব্যায়াম করা উচিত। 


• ফাস্টফুড খেলে যে ক্যানসার হয় তা ইতিমধ্যেই বহু গবেষণায় উঠে এসেছে। তাই এসব খাবারের পরিবর্তে বাড়িতে তৈরি খাবার খান। এক্ষেত্রে সবুজ শাক-সবজি,দুধ,মাংস,ডিম এবং প্রচুর পরিমাণে জল খান। সঙ্গে ফলও খান।


• ধূমপান ও মদ্যপান এই দুটি নেশাকে একেবারেই বাদ দিতে হবে।এর কারণে শরীরে বাসা বাঁধে বহু রোগ। এমনকি এই দুটি নেশার কারণে যে ক্যানসার হুতে পারে তা অজানা নয় । সব ধরনের ক্যানসারের মধ্যে ফুসফুসের ক্যানসারই বেশি হয়। বিশেষজ্ঞরা বলছেন, মদ্যপানের থেকে ধূমপানের ফলে ক্যানসারের ঝুঁকি অনেক বেশি। তাই নিজেকে সুস্থ রাখতে এই নেশা ত্যাগ করুন।

You might also like!