Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Health

2 years ago

Perimenopausal Syndrome: আগে থেকেই মেয়েদের প্রস্তুত থাকতে হবে রজঃনিবৃত্তির সময়! কিন্তু কিভাবে?

Perimenopausal Syndrome
Perimenopausal Syndrome

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মেয়েদেরকে পড়াশোনা, চাকরিসহ জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা অতিক্রম করতে হয় এই সময়ের মধ্যে দিয়েই। তবে এই নিয়ে আলাদা করে সচেতন হওয়ার কথা মনে হয়নি কখনও। তবে মধ্যবয়সে পৌঁছতে না পৌঁছতেই বন্ধুদের মধ্যে ‘মেনোপজ়াল সিম্পটম’ নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে। বছর বছর ধরে সব মহিলার ক্ষেত্রেই তো একই রকম ঘটনা ঘটে আসছে। এ তো নতুন কিছু নয়। একটা সময়ে যেমন ঋতুচক্র শুরু হয়েছিল, তেমন নির্দিষ্ট একটা সময়ে গিয়ে শেষ হবে। শুরুর দিনগুলোতেও যেমন কিছু শারীরিক অস্বস্তি ছিল, রজঃনিবৃত্তির সময়েও তেমন হবে। কারও একটু বেশি, কারও একটু কম। এ নিয়ে আবার ‘কপালে ভাঁজ’ পড়ার কী আছে?

এই সম্পর্কে চিকিৎসক এবং মনোবিদেরা বলছেন, শুধু ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া কিংবা মনমেজাজ বিগড়ে থাকাই কিন্তু রজঃনিবৃত্তি নয়। তার চেয়ে বরং আরও বেশি কিছু। এই সময়ে শরীরের সঙ্গে সঙ্গে মনের মধ্যেও নানা রকম পরিবর্তন আসতে শুরু করে। এখন অনেকেই মনে করতে পারেন, রজঃনিবৃত্তির সময় আসার এত আগে থেকে এ সব নিয়ে ভাবতে যাবেন কেন? ঋতুস্রাব শুরু হওয়ার আগেও যেমন শারীরিক এবং মানসিক প্রস্তুতি প্রয়োজন, তেমন রজঃনিবৃত্তির ক্ষেত্রেও আলাদা করে প্রস্তুত হওয়ার প্রয়োজন রয়েছে।

রজঃনিবৃত্তি আসলে কী?

ঋতুচক্র নামটি থেকেই পরিষ্কার যে, এই শারীরবৃত্তীয় প্রক্রিয়াটি একটা সময়ে শুরু হয় এবং নির্দিষ্ট একটা সময়ে শেষও হয়ে যায়। শারীরবৃত্তীয় এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে প্রজনন। রজঃনিবৃত্তির সময়কাল এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রজননের ক্ষমতা ক্রমশ ক্ষীণ হয়ে আসতে থাকে। এই রজঃনিবৃত্তি বা ‘মেনোপজ়’-এরও কিন্তু তিনটি পর্যায় রয়েছে। ‘পেরিমেনোপজ়’, ‘মেনোপজ়’ এবং ‘পোস্টমেনোপজ়’। হুট করে একদিনে ঋতুস্রাব বন্ধ হয়ে যায় না। বরং তা অনিয়মিত হয়ে পড়ে। তার পর ধীরে ধীরে ঋতুচক্র বন্ধ হয়। সাধারণত ৪০ থেকে ৫৫ বছরের মধ্যে রজঃনিবৃত্তি হয়। ডিম্বাশয় সংকুচিত হয়ে যায়। পাশাপাশি, প্রজননের সঙ্গে যুক্ত হরমোনের মাত্রায় হেরফের আসতে শুরু করে। এই হরমোনগুলি কিন্তু শুধু সন্তানধারণে সহায়তা করে না। তাদের আরও কিছু কাজ রয়েছে। সেগুলি সম্পর্কে আগে থেকে জেনে রাখা প্রয়োজন।

১) প্রজননে সহায়ক এই হরমোনগুলির ভারসাম্য নষ্ট হলে হাড়ের ঘনত্ব কমে যেতে শুরু করে। ফলে অস্টিয়োপোরোসিস-এ আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যেতে পারে।

২) অনেকে মহিলাই এই সময়ে ত্বকের নানা রকম সমস্যায় ভোগেন। কারও ত্বকে মেচেতার ছাপ পড়তে শুরু করে। কারও তৈলাক্ত ত্বক একেবারে শুষ্ক মরুভূমির মতো হয়ে যায়। ত্বকে বলিরেখা পড়তেও দেখা যায়।

৩) সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে বিপাকহারে। যার ফলে রজঃনিবৃত্তির পর মহিলাদের মোটা হয়ে যাওয়ার প্রবণতা বেড়ে যায়।

৪) হরমোনের হেরফেরে অতিরিক্ত চুল পড়তে শুরু করে। চুলের স্বাভাবিক জেল্লা হারিয়ে যায়।

৫) শারীরবৃত্তীয় এই পরিবর্তনের সময়ে মহিলাদের মধ্যে মিলনে অনীহা দেখা যায়। যৌনাঙ্গ শুষ্ক হতে শুরু করে। ফলে রজঃনিবৃত্তির প্রভাব কিন্তু ব্যক্তিগত জীবনেও এসে পড়ে।


You might also like!