Health

1 hour ago

Healthy Drink Guide: সকালটা হোক স্বাস্থ্যকর, ডায়েটে রাখুন পুষ্টিতে ভরপুর কয়েকটি সহজ স্মুদি

Healthy Breakfast Smoothie Ideas
Healthy Breakfast Smoothie Ideas

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভোরবেলা ঘুম থেকে ওঠার পরেই শুরু হয়ে যায় দিনের ব্যস্ততা। অফিস, পড়াশোনা কিংবা গৃহস্থালির কাজ—সবকিছু সামলাতে গিয়ে অনেক সময়ই নিজের শরীরের যত্ন নেওয়া হয়ে ওঠে না। অথচ দিনের শুরুটা যদি একটু স্বাস্থ্যকরভাবে করা যায়, তবে শরীরও থাকবে সতেজ আর মনও থাকবে ফুরফুরে।

বিশেষজ্ঞদের মতে, সকালে ভারী খাবারের পরিবর্তে পুষ্টিকর স্মুদি খেলে শরীর দ্রুত শক্তি পায়। ফল, দই, দুধ, বাদাম এবং বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই পানীয় শুধু সুস্বাদুই নয়, একই সঙ্গে শরীরের জন্যও অত্যন্ত উপকারী। এগুলো শরীরে জলের ঘাটতি পূরণ করে, হজমশক্তি বাড়ায় এবং শরীরকে সারাদিন চাঙ্গা রাখতে সাহায্য করে।

১. আম-কলা স্মুদি:

উপকরণ-

* ১ কাপ পাকা আমের টুকরো

* ১টি পাকা কলা

* ১ কাপ দুধ (সাধারণ বা বাদামের দুধ)

* বরফ (চাইলে দিতে পারেন)

প্রস্তুত প্রণালী- সব উপাদান ব্লেন্ডারে ভাল করে ব্লেন্ড করুন।

উপকারিতা-

* আম ও কলায় প্রচুর পরিমাণ প্রাকৃতিক শর্করা ও ফাইবার থাকে, যা দ্রুত শরীরে শক্তি জোগায়।

* কলায় থাকা পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।


২. স্ট্রবেরি-দই স্মুদি:

উপকরণ-

* ১ কাপ স্ট্রবেরি

* ১ কাপ দই

* ১ কাপ ঠান্ডা দুধ

* ১-২ চা চামচ মধু

প্রস্তুত প্রণালী-  স্ট্রবেরি, দই, দুধ ও মধু একসঙ্গে ব্লেন্ড করুন।

উপকারিতা- 

* স্ট্রবেরিতে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

* দইয়ের প্রোবায়টিক উপাদান হজম ক্ষমতা বাড়ায়।


৩. পালং শাক-আপেল স্মুদি:

উপকরণ-

* ১ কাপ পালং শাক

* ১ টা টুকরো করা আপেল

* ১ চা চামচ লেবুর রস

* ১/২-১ কাপ জল

প্রস্তুত প্রণালী- পালং শাক ও আপেলের সঙ্গে লেবুর রস ও জল মেশান এবং ব্লেন্ড করুন।

উপকারিতা- 

* পালং শাকের ভিটামিন এ এবং সি এবং ফাইবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য় করে।

* আপেলে থাকা ফাইবার হজমে সাহায্য করে ও শরীরকে রাখে তরতাজা।


৪. আমন্ড-খেজুর স্মুদি:

উপকরণ-

* ৮-১০টি ভিজিয়ে রাখা আমন্ড বাদাম

* ২-৩টি খেজুর

* ১ কাপ দুধ

* ১/৪ চা চামচ এলাচ গুঁড়ো (চাইলে দিতে পারেন, না দিলেও চলে)

প্রস্তুত প্রণালী- সব উপাদান ব্লেন্ড করুন যতক্ষণ সব উপকরণ ভালোভাবে মিশছে।

উপকারিতা- 

* আমন্ড ও খেজুরে রয়েছে প্রচুর পরিমাণ ক্য়ালরি, যা শরীরে শক্তি জোগায়। আর রয়েছে হেলদি ফ্যাট, যা শরীরকে রাখে দীর্ঘক্ষণ চাঙ্গা।

* আমন্ডে থাকা ভিটামিন ই ত্বক ও হাড়ের জন্য খুবই উপকারী।


৫. নারকেল-আনারস স্মুদি:

উপকরণ-

* ১ কাপ টুকরো করা আনারস

* ১ কাপ নারকেলের দুধ

* বরফ (চাইলে দিতে পারেন)

প্রস্তুত প্রণালী- সব উপাদান ব্লেন্ডারে ভাল করে মেশান।

উপকারিতা-

* আনারসে রয়েছে ভিটামিন সি ও ফাইবার, যা হাইড্রেশন ও হজমে সাহায্য করে।

* নারকেলের দুধে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, যা শরীরকে সতেজ ও হাইড্রেটেড রাখতে সাহায্য করে।


∆ প্রয়োজনীয় কিছু টিপস:

* স্মুদি বানানোর সময় চেষ্টা করবেন পাকা ফল নেবার। কারণ এতে স্মুদির স্বাদ হয় মিষ্টি।

* যদি আপনার বেশি মিষ্টি প্রয়োজন হয়, তাহলে চিনির বদলে মধু বা খেজুর ব্যবহার করতে পারেন।

* খেয়াল রাখবেন ব্লেন্ডারে যাতে সব উপকরণগুলো ভাল করে মেশে।


You might also like!