Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Health

4 years ago

Covid update in india : অনেকটাই কম হল সংক্রমন! নিয়ন্ত্রনে মৃত্যু হার ও

Covid update in india
Covid update in india

 

নয়াদিল্লি, ১ আগস্ট : ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা একধাক্কায় অনেকটাই কম হল, নিম্নমুখী মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৬৪ জন। ভারতে মোট করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৫,২৬,৩৯৬-তে পৌঁছেছে। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৩ হাজারের ঊর্ধ্বেই রয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, রবিবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৬৪ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৩ হাজার ৯৮৯ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৩৩ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৮ লক্ষ ৩৪ হাজার ১৬৭ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ২,০৪,৩৪,০৩,৬৭৬ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৬,৩৯৬ জন (১.২০ শতাংশ)। সমবায় সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৩,৬৫,৮৯০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৪৮ শতাংশ।


You might also like!