Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Health

1 year ago

Health Shots: অনবরত সর্দি-কাশির সমস্যা? কষ্ট পাচ্ছেন? সুস্থ থাকতে প্রতিদিন গ্ৰহণ করুন পুষ্টিকর শট

karela-juice (Symbolic picture)
karela-juice (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কথায় কথায় সর্দি, কাশিতে ভোগেন অনেকেই। আর এই শীতের বিদায়ের মরশুমে গরমের শুরুতে আবহাওয়ার রদবদলে অনেকেই খুশখুশে কাশির সমস্যায় ভুক্তভোগী। এই সমস্যা ভীষণ বিরক্তিকর, আর এই কাশি সহজে কমতেও চায়না। তবে এর থেকে সহজেই মুক্তি পেতে ব্যবহার করতে পারেন শট। বিভিন্ন সবজি এবং ফলের রসের সংমিশ্রণে তৈরি হয় এই শট। বিট, আমলকি, অ্যালোভেরা শট তৈরির দারুন উপাদান। এছাড়াও এতে ব্যবহৃত হয় অন্যান্য নানান উপাদান। তবে এই তালিকায় কী আমলকি,হলুদ এবং আদা কার্যকরী হবে? জেনে নিন! 

১)  ভিটামিন ই এবং সি-তে সমৃদ্ধ আমলকি। এতে রয়েছে ক্যালশিয়াম, ফসফরাস, আয়রন, ক্যারোটিন, থায়ামিন, রাইবোফ্ল্যাভিন ও নিয়াসিনের মতো জরুরি উপাদান। অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর শরীরের জন্য দারুণ উপকারী। মরসুম বদলের সময় অনেকেই সর্দিকাশিতে ভোগেন, কেউ আবার ঘন ঘন রোগে পড়েন। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।

২) প্রদাহজনিত সমস্যা কমাতে সহায়ক আদা এবং হলুদ। হলুদে রয়েছে কারকিউমিন নামক এক ‘ম্যাজিক’ যৌগ, যা আদতে এক ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট। এই পলিফেনল যৌগটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে বিভিন্ন অসুস্থতা থেকে দূরে থাকতে সাহায্য করে। অস্থসন্ধি, গাঁটে ব্যথার মতো সমস্যা বশে থাকতে পারে এই দুই উপকরণের গুণে।

৩) আদা হজমে সহায়ক। পেটফাঁপা, পেট ফোলার মতো সমস্যায় সামান্য পরিমাণে খেলে এটি কাজে দেবে। বমিভাব কমাতেও আদা বিশেষ কার্যকর। হজমের সমস্যা থাকলে কাজে আসে আমলকিও। হজমে সহায়ক পাচক রসের নিঃসরণে সাহায্য করে ফলটি।

৪) বিপাকক্রিয়ার ফলে শরীরে বেশ কিছু দূষিত পদার্থ জমা হয়। নিয়মিত সেই টক্সিন শরীর থেকে বার করে দেওয়া জরুরি। পরিমাণমতো জল খেলে শরীর থেকে দূষিত পদার্থ বেরিয়ে যায়। তবে এ ক্ষেত্রে সহায়ক হতে পারে আমলকি, আদা, হলুদের শটও। আমলকি শরীর থেকে টক্সিন বার করতে সাহায্য করে, হলুদেরও একই ক্ষমতা রয়েছে।

৫) কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে আমলকি। রক্ত সঞ্চালনে সাহায্য করে আদায় থাকা উপাদান। পাশাপাশি এতে আমলকিতে থাকা ভিটামিন সি এবং ই—ত্বক এবং চুলের জেল্লা ধরে রাখতে সহায়ক। আমলকিতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট এবং খনিজ চুলের জন্য অত্যন্ত উপকারী। শুধু আমলকি নয়, সুন্দর ত্বক পেতে হলুদের গুণও কিছু কম নয়।

এটি বানানোর জন্য উপকরণ: 

* ১ টি আমলকি;

* ১ ইঞ্চি আদা;

* আধ চা-চামচ হলুদ;

* আধ কাপ জল।

পদ্ধতি: আমলকি আদা মিক্সিতে ঘুরিয়ে নিন। তার পর ছেঁকে নিন রস। জলে মিশিয়ে খেয়ে নিন প্রতি দিন সকালে। যোগ করতে পারেন পাতিলেবুর রস এবং সামান্য মধুও।

উক্ত প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্য লেখা। কোনও ধরনের অসুখ, কিডনি, লিভারের সমস্যা থাকলে নিয়মিত যে কোনও শট খাওয়ার আগে চিকিৎসক এবং পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত।

You might also like!