Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

World Cup: IND vs ENG: ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া, মুখোমুখি ইংল্যান্ড

IND vs ENG
IND vs ENG

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ বিশ্বকাপ অভিযান (World Cup 2023) শুরু করছে টিম ইন্ডিয়া। প্রস্তুতি ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড (India vs England)। এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের পর রীতিমতো আশাবাদী রোহিত (Rohit Sharma) ব্রিগেড।

উল্লেখ্য, গত বৃহস্পতিবারই বিশ্বকাপের জন্য চূড়ান্ত ১৫ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। আহত অক্ষর পটেলের জায়গায় দলে এসেছেন অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন। প্রাথমিক দলের বাকি ১৪ জনই আছেন চূড়ান্ত দলে।

গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবার উপমহাদেশের মাটিতেও খেতাবের দাবিদার। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স দেখে মত বদলেছে ক্রিকেটপ্রেমীদের। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে, ভারত কতটা নিজেদের শক্তি দেখাতে পারে, তার দিকে নজর থাকবে ক্রিকেটবিশ্বের।

You might also like!