Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Game

1 month ago

Durand Cup 2026: আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল শুরু, হবে দুটি কোয়ার্টার ফাইনাল, ইস্ট বেঙ্গল খেলবে ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে

Durand Cup 2026
Durand Cup 2026

 

কলকাতা, ১৬ আগস্ট : রবিবার রাঁচি ও কলকাতায় দুটি ভিন্নধর্মী কোয়ার্টার ফাইনালের মধ্য দিয়ে ডুরান্ড কাপের নকআউট পর্ব শুরু হচ্ছে। রবিবার, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান আর্মির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি। এই ম্যাচটি কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে এবং খেলা শুরু হবে সন্ধ্যা ৭:০০ টায়। গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স ও বিশাল ব্যবধানে জয়ের সুবাদে সেরা দ্বিতীয় স্থানাধিকারী দল হিসেবে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা মোহনবাগানের কাছে ১-০ গোলে হেরেছিল। এরপর দারুণ কামব্যাক করে তারা সিআইএসএফ প্রটেক্টর্সকে ৮-০ এবং সাউথ ইউনাইটেড এফসিকে ৫-০ গোলে উড়িয়ে দেয়। গ্রুপ ‘এ’-তে মোহনবাগানের পরে দ্বিতীয় স্থানে শেষ করে, গোল পার্থক্যে এগিয়ে থেকে সেরা দুই রানার্সআপের একটি হয় তারা। ইস্টবেঙ্গল সম্প্রতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর বাছাইপর্বে কুয়েতের আল আরাবিএসসি-কে অতিরিক্ত সময়ে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ পর্বে উঠেছে। এই জয় তাদের মনোবল বাড়িয়ে দিয়েছে।এদিকে ঝাড়খন্ডের বিরসা মুন্ডা ফুটবল স্টেডিয়ামে উদ্বোধনী কোয়ার্টার ফাইনালে এসসি দিল্লি অভিষেককারী এফসি রায়ংদাইয়ের মুখোমুখি হবে।

গ্রুপ ‘সি’-র তিনটি ম্যাচেই জয়লাভ করে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে অপরাজেয় রেকর্ড নিয়ে শেষ আটে প্রবেশ করেছে এসসি দিল্লি। দিল্লি-ভিত্তিক দলটি জামশেদপুর এফসি-র বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে থেকেও জয় দিয়ে শুরু করে এবং এরপর শ্রীলঙ্কার সশস্ত্র বাহিনীর দল ডিফেন্ডার্স এফসি ও ইন্ডিয়ান এয়ার ফোর্স এফটি-র বিপক্ষেও জয় তুলে নেয়। তাদের এই ধারাবাহিকতা গ্রুপ পর্বের অন্যতম শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আর দিল্লির প্রতিপক্ষ এফসি রায়েঙদাই গ্রুপ 'ডি'এর চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপ পর্বে তাদের মোট পয়েন্ট ছিল ৬ (২টি জয় ও ১টি হার)। এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বিকেল ৪টায় রাঁচির বিরসা মুন্ডা স্টেডিয়ামে হবে।

You might also like!