Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

2 years ago

Sikhar Dhawan : ভারতকে ফের নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান

Sikhar Dhawan
Sikhar Dhawan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃফের ভারতের অধিনায়ক হচ্ছেন শিখর ধাওয়ান ?এশিয়ান গেমসে ছেলেদের যে ভারতীয় দল পাঠানো হবে, তার অধিনায়ক করা হতে পারে ধাওয়ানকে । সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৭ জুলাই অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে । একইসঙ্গে কোন ক্রিকেটারদের এশিয়ান গেমসে পাঠানো হবে, তাও ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর ।

সূত্রের খবর, রোহিত শর্মা বা বিরাট কোহলিদের মতো ক্রিকেটারদের এশিয়ান গেমসে পাঠানো হবে না । বিশ্বকাপ, এশিয়া কাপের মাঝে এশিয়ান গেমস খেলতে গিয়ে বিশ্রাম হবে না তাঁদের । তাই যাঁরা মূলত বিশ্বকাপ বা এশিয়া কাপে খেলছে না, সেরকম ক্রিকেটারদের পাঠানো হবে এশিয়ান গেমসে । তবে, মেয়েদের ক্ষেত্রে সেরা দলই পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড । এছাড়া, অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে বিসিসিআইয়ের স্পনসরশিপ এবং মিডিয়া স্বত্ব নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে

উল্লেখ্য, চিনের হাংঝৌ শহরে এ বারের এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে । আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে ।

You might also like!