Game

3 years ago

Prize Mony of PSL: ভারতের উইমেন্স প্রিমিয়ার লিগের থেকেও প্রাইজ মানিতে অনেক পিছিয়ে পিএসএল!

PSL prize money less than IPL
PSL prize money less than IPL

 

নয়াদিল্লি, ২৭ মার্চ : সম্প্রতি শেষ হয়েছে পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএল। আর্থিক দিক থেকে পিএসএল আইপিএলের থেকে কতটা পিছিয়ে তাদের পুরস্কারের বহরটা দেখলেই বোঝা যাবে। বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল। তার সঙ্গে পিএসএল কোনও তুলনাতেই আসে না। এমনকি সদ্য শুরু হওয়া উইমেন্স প্রিমিয়ার লিগের থেকেও পিছিয়ে পিএসএল। প্রাইজ মানিটা কত দেখে নেওয়া যাক-

পাকিস্তান সুপার লিগে এবার চ‌্যাম্পিয়ন হয়েছে লাহোর কলন্দর। ফাইনালে তারা মুলতান সুলতানকে হারিয়েছে। রোমাঞ্চকর একটি ফাইনাল হয়েছে এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু রোমাঞ্চকর ফাইনালে প্রাইজ মানিটা কত দেখুন? শাহিন আফ্রিদির নেতৃত্বাধীন বিজয়ী লাহোর কলন্দর পেয়েছে পাকিস্তানি টাকায় ১২০ মিলিয়ন! ভারতীয় মুদ্রায় ৩.৬ কোটির মতো। আর মহম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন মুলতান টিম রানার্স হয়ে পেয়েছে ভারতীয় মুদ্রায় ১.৫ কোটির মতো। সেখানে উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানাকে ৩.৪ কোটিতে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পাকিস্তান সুপার লিগের বিজয়ী লাহোর কলন্দর দলের আর্থিক পুরস্কারের প্রায় সমান। আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অর্থাৎ আইপিএলের সঙ্গে তুলনায় আনলে দেখা যাবে অনেক অনেক পিছিয়ে পিএসল।

আইপিএল না হয় বাদ দেওয়া গেল। আর্থিক পুরস্কারের দিক থেকে পিএসএল বিশ্বের অনান্য ফ্রাঞ্চাইজি লিগের থেকেও অনেকটাই পিছিয়ে। আইপিএলের থেকে আর্থিক পুরস্কারে একমাত্র এগিয়ে ৫০ ওভারের বিশ্বকাপ জয়ী দল। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলও আইপিএল বিজেতার থেকে কম আর্থিক পুরস্কার পায়। শুধু তাই নয়, পাকিস্তান সুপার লিগে এ বার টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন মহম্মদ রিজওয়ান। তিনি পাকিস্তানি মুদ্রায় পেয়েছেন প্রায় ৫ মিলিয়ন। টুর্নামেন্টের সেরা বোলার ইসানুল্লাও প্রায় একই আর্থিক পুরস্কার পেয়েছেন।

You might also like!