Game

3 years ago

IPL 2023, SRH vs DC: প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ, দ্বিতীয় জয়ের লক্ষ্যে নামবে ওয়ার্নার ব্রিগেড

IPL 2023, SRH vs DC
IPL 2023, SRH vs DC

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসোমবার ফের মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আত্মবিশ্বাসী ওয়ার্নার ব্রিগেড। এবার প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ধোনিদের বিরুদ্ধে হেরেছেন মারক্রমরা। এই ম্যাচে ফের জয় ছিনিয়ে নিতে চাইবে হায়দরাবাদ।

আইপিএলের পরিসংখ্যান ধরলে খাতায়-কলমে এগিয়ে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের সবকটি মরশুমে মোট ১১টি ম্যাচ জিতেছে তাঁরা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। এবার টুর্নামেন্টে ৬টি ম্যাচের মধ্যে ৪ ম্যাচে হারতে হয়েছে ভুবিদের। পঞ্জাব ও কেকেআরের বিরুদ্ধে জয় এসেছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে চাইবে হায়দরাবাদ।

এদিকে পরপর ৫ ম্যাচে হারের পর শেষ ম্যাচে জিতেছে দিল্লি ক্যাপিটালস। এবার জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই চ্যালেঞ্জ ওয়ার্নারদের। সানরাইজার্সের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে নামবেন সৌরভরা।


You might also like!